April 5, 2026, 4:45 pm
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

মার্কিন বিমানবাহী যুদ্ধ জাহাজ আব্রাহাম লিংকনে আগুন ; ৯ সেনা আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনে অগ্নিকাণ্ডের ফলে অন্তত নয় সেনা আহত হয়েছে। মঙ্গলবার সকালে স্যান ডিয়াগো ঘাঁটির কাছে জাহাটিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মার্কিন নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, জাহাজে আগুন লাগার পর খুব দ্রুতই নৌবাহিনীর সদস্যরা তা নিভিয়ে ফেলতে সক্ষম হয় তবে আগুন নেভাতে গিয়ে বেশ কয়েকজন সেনা আহত হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে যে, আহত সেনাদেরকে জাহাজেই চিকিৎসা দেয়া হয় তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।
প্রাথমিকভাবে মার্কিন নৌবাহিনী অগ্নিকাণ্ডে ৬ সেনা আহত হওয়ার কথা জানালেও বুধবার এই সংখ্যা বাড়িয়ে নয়জনের কথা উল্লেখ করেছে।
নৌবাহিনী জানিয়েছে, জাহাজটিতে যখন আগুন লাগে তখন সেটি দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল থেকে ৩০ মাইল দূরে নিয়মিত অভিযানে অংশ নিচ্ছিল। তবে নৌ বাহিনী সুনির্দিষ্ট করে অগ্নিকাণ্ডের ঘটনা স্থল সম্পর্কে জানায়নি এবং কী কারণে জাহাজটিতে আগুন লেগেছে তাও পরিষ্কার করে বলেনি।
ভারত ও প্রশান্ত মহাসাগরীয় এলাকায় সাত মাস অবস্থান করার পর গত আগস্ট মাসে ইউএসএস আব্রাহাম লিংকন এবং তার পাঁচ হাজার সেনা সদস্য স্যান ডিয়াগো ঘাঁটিতে ফিরেছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page