September 28, 2026, 2:42 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনে মার্কিন যুদ্ধ সরঞ্জামের কবর রচনা করলো রাশিয়ার সেনারা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার হামলায় মার্কিন নির্মিত চারটি ব্র্যাডলি ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকেলসহ ইউক্রেনের একটি আর্মার্ড গ্রুপ ধ্বংস হয়েছে।

এ বিষয়ে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। কয়েকটি টেলিগ্রাম চ্যানেলে ১২ সেকেন্ডের এই ভিডিও ক্লিপ শেয়ার করা হয়। অবশ্য, নিরপেক্ষভাবে ওই ভিডিও ক্লিপের বিষয়টি তদন্ত করা যায়নি।

ভিডিওতে দেখা যায়, ধ্বংস হওয়া বেশ কয়েকটি ব্র্যাডলি ইনফ্যান্ট্রি ভেহিকেল পড়ে রয়েছে এবং তার পাশ দিয়ে একটি ট্যাংক চলে যাচ্ছে। ব্র্যাডলি ইনফ্যান্ট্রি ভেহিকেল ধ্বংস হওয়ার স্থানকে রুশ সেনারা কবরস্থান বলে উল্লেখ করেছে। দিনিপার নদীর ৫০ কিলোমিটার পূর্বে জাপোরিজিয়া অঞ্চল থেকে এই ভিডিও ধারণ করা হয়েছে। ভিডিও ক্লিপে বলা হয়েছে- একটি মাত্র সংঘর্ষের ঘটনায় এইসব সামরিক সরঞ্জাম ধ্বংস হয়।

পেন্টাগনের তথ্য অনুযায়ী আমেরিকা এ পর্যন্ত ইউক্রেনকে ২০০ ব্র্যাডলি ইনফ্যান্ট্রি ভেহিকেল সরবরাহ করেছে। ইউক্রেন সম্প্রতি রাশিয়ার বিরুদ্ধে কথিত পাল্টা সামরিক অভিযান শুরু করেছে। এই অভিযান সফল করার জন্য আমেরিকা বিশেষ তৎপর রয়েছে। তারই অংশ হিসেবে এই সমস্ত ব্র্যাডলি ভেহিকেল দেয়া হয়েছে।

 

 

 

 

 

 

 

আজকের বাংলা তারিখ



Our Like Page