September 12, 2026, 8:12 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সেবা আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় দুই শতাধিক গাছের চারা রোপণ মাগুরায় পাওনা টাকা নিয়ে বীর মুক্তিযোদ্ধার মামলা ; তিন সাক্ষীর জবানবন্দি নিয়ে পুলিশের বিরুদ্ধে অভিযোগ আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী সারের কোনো ক্রাইসিস নেই কিন্তু দুষ্টচক্র সার মজুতের চেষ্টা করছে : কৃষিমন্ত্রী সরকারি ছুটি ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘অফ ডে’ থাকবে না : ত্রাণমন্ত্রী সরকারের ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ টনের বেশি খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত ফরিদপুরে কার্টন থেকে অজ্ঞাত ব্যক্তির ৬ টুকরো মরদেহ উদ্ধার দিল্লিতে শি জিনপিংয়ের ২৪ ঘণ্টার সফর ; নিরাপত্তায় মোতায়েন ১৫ হাজারের বেশি পুলিশ হুথিদের ওপর ড্রোন হামলা চালালো ইয়েমেন
এইমাত্রপাওয়াঃ

মার্কিন যুক্তরাষ্ট্রে দৈনিক গড়ে ১৩৪ জনের আত্মহত্যা : সিডিসি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রে আত্মহত্যার সংখ্যা দিনকে দিন বেড়েই চলছে। দেশটিতে ২০২২ সালে ৫০ হাজারেরও বেশি মানুষ আত্মহত্যা করেছেন। পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে প্রতিদিন গড়ে আত্মহত্যা করে ১৩৪ দশমিক ৪৭ জনের বেশি মানুষ। দেশটির সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) বৃহস্পতিবার (১০ আগস্ট) এ তথ্য জানিয়েছে।

সিডিসি’র প্রতিবেদনে বলা হয়, কেবল ২০২২ সালে ৪৯ হাজার ৪৪৯ মার্কিনি আত্মহত্যা করেছেন। এই সংখ্যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ। ২০১৯ ও ২০২০ সালেও যুক্তরাষ্ট্রে আত্মহত্যার প্রবণতা কম ছিল। ২০২১ থেকে ২০২২ সাল পর্যন্ত ৬৫ বছরের বেশি বয়সী মানুষদের আত্মহত্যার হার ৮ দশমকি এক শতাংশ বেড়েছে। ওই সময়ের মধ্যে ১০ হাজার ৪৩৩ জন আত্মহত্যা করেছেন। অন্যদিকে ১০ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যে আত্মহত্যার হার ৮ দশমিক ৪ শতাংশ কমেছে। ওই সময়কালে আত্মহত্যা করেছে ৬ হাজার ৫২৯ জন শিশু, কিশোর ও তরুণ বয়সী।

সিডিসির গবেষণায় আরও দেখা গেছে, যুক্তরাষ্ট্রে স্কুল পড়ুয়া কিশোরী মেয়েদের আত্মহত্যার প্রবণতা বেশি। প্রায় ৫৭ শতাংশ কিশোরী বলেছে, তারা নিরন্তর হতাশায় ভোগে। সবচেয়ে বেশি আত্মহত্যার প্রবণতা দেখা গেছে ২৪ থেকে ৪৪ বছর বয়সীদের মধ্যে। ওই বয়সী ১৬ হাজার ৮৪৩ জন গত বছর আত্মহত্যা করেছেন। এটি আগের বছরের তুলনায় শূন্য দশমিক ৭ শতাংশ বেশি।

সিডিসির স্বাস্থ্য ও মানবসেবা সেক্রেটারি জেভিয়ের বেসেররা এক বিবৃতিতে বলেছেন, প্রতি ১০ জনের মধ্যে ৯ জন মার্কিনিই বিশ্বাস করেন যে তাঁরা মানসিক স্বাস্থ্য সমস্যার মধ্যে রয়েছেন। ওই সমস্যা থেকেই তারা আত্মহত্যা করেন।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page