March 8, 2026, 6:59 am
শিরোনামঃ
যশোরে ভেষজ উদ্ভিদ গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার বিষয়ে কৃষি মন্ত্রীর সাথে মতবিনিময়  সরকার সকল স্তরে নারীর সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী  তেলের পর্যাপ্ত মজুদ আছে ; উদ্বিগ্ন হওয়ার কিছু নেই : জ্বালানিমন্ত্রী ভিসার মেয়াদ শেষ হওয়া প্রবাসীদের জন্য হটলাইন চালু করেছে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় যানবাহনভিত্তিক জ্বালানি তেল সরবরাহের পরিমাণ নির্ধারণ করেছে সরকার নওগাঁয় আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণ প্রচারের ভিডিও ভাইরাল খুলনায় ৫টি বিদেশী পিস্তল ও গুলিসহ এক নারী আটক দেশের উত্তরাঞ্চলের পাঁচ জেলার সমতল ভূমিতে চা উৎপাদনে রেকর্ড গাজীপুরের শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় নারীকে গুলি ও স্বামীকে কুপিয়ে জখম ভূখণ্ড ব্যবহার করে হামলা না হলে প্রতিবেশী দেশগুলোতে আর আক্রমণ নয় : ইরানে প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

মার্কিন যুক্তরাষ্ট্র ২০২৪ সালে গৃহহীনতায় নতুন রেকর্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক  দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতি এবং উচ্চ আবাসন মূল্যসহ বিভিন্ন কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে এই বছর গৃহহীন মানুষের সংখ্যা রেকর্ড পরিমান বৃদ্ধি পেয়েছে। শুক্রবার এক সরকারি প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে ওয়াশিংটন থেকে এএফপি একথা জানায়।

আবাসন ও নগর উন্নয়ন (এইচইউডি) বিভাগের বার্ষিক মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের জানুয়ারিতে এক রাতে গৃহহীন মানুষের সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ৭ লাখ ৭১ হাজার ৪৮০ জন, যা ২০২৩ সালের থেকে ১৮ শতাংশ বেশি। যার অর্থ বিশ্বের বৃহত্তম অর্থনীতির এই দেশটি প্রতি ১০,০০০ জন মানুষের মধ্যে প্রায় ২৩ জন গৃহহীন।

ন্যাশনাল লো ইনকাম হাউজিং কোয়ালিশনের তথ্য অনুসারে ২০২১ সালের জানুয়ারি মাসের তুলনায় ২০২৪-এর জানুয়ারি মাসে মধ্যম পর্যায়ের বাড়ি ভাড়া গড়ে ২০ শতাংশ বৃদ্ধি পাওয়ায় পরিবারের লোকেরা আবাসন খরচের ক্ষেত্রে চাপ অনুভব করায় গৃহহীন মানুষের এই সংখ্যা বেড়েছে।

এইচইউডি’র প্রতিবেদন অনুযায়ি আবাসন খরচ বৃদ্ধি ছাড়াও অন্যান্য কারণের মধ্যে রয়েছে মধ্যম এবং নিম্ন আয়ের পরিবারগুলোর ‘স্থবির মজুরি’ এবং পদ্ধতিগত বর্ণবাদের অব্যাহত প্রভাব।

অন্যান্য কারণের মধ্যে রয়েছে প্রাকৃতিক দুর্যোগের ফলে মানুষের বাস্তুচ্যুতি, ক্রমবর্ধমান অভিবাসন এবং কোভিড-১৯ মহামারী চলাকালীন চালুকৃত গৃহহীনতা প্রতিরোধ কর্মসূচির অবসান।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page