October 15, 2026, 1:12 am
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগ নেতা রউফ আবারো আটক যশোরে গাঁজা ও মোটরসাইকেলসহ যুবক আটক যশোরের শার্শায় ২ আওয়ামী লীগ নেতাকর্মী আটক প্রবাসীদের পাঠানো অর্থে সচল দেশের অর্থনীতি ; তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব অনেক: রাষ্ট্রপতি প্রযুক্তির ভিড়ে নিজেদের সংস্কৃতি ভুলে যাওয়া যাবে না : প্রধানমন্ত্রী গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে সিদ্ধান্ত হয়নি ; আগামী ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা ফ্যামেলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ ; মহানগরী কার্যালয়ে ভাঙচুর বগুড়ায় নিখোঁজের ৪ দিন পর ধানক্ষেতে শিশুর মরদেহ তুরস্কের সমুদ্রতলে মিলল ৪৭০০ বছরের পুরনো জাহাজ
এইমাত্রপাওয়াঃ

মার্কিন সাংবাদিককে মুক্তি দেয়ার আবেদন খারিজ করল রাশিয়ার আদালত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গুপ্তচরবৃত্তির অভিযোগে রাশিয়ায় আটক একজন মার্কিন সাংবাদিকের বিচার শুরু হওয়ার আগ পর্যন্ত তাকে বন্দিদশা থেকে মুক্তি দেয়ার যে আবেদন জানানো হয়েছিল তা খারিজ করে দিয়েছে রাশিয়ার একটি আদালত।

৩১ বছর বয়সি মার্কিন সাংবাদিক ইভান গের্শকোভিচকে গত ২৯ মার্চ রাশিয়ার চতুর্থ-বৃহত্তম শহর ইয়াকাতেরিবুর্গ থেকে আটক করে দেশটি গোয়েন্দা সংস্থা এফএসবি। গের্শকোভিচ রাশিয়ায় অবস্থান করে ইউক্রেন যুদ্ধ সম্পর্কে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালে প্রতিবেদন পাঠাচ্ছিলেন। রুশ গোয়েন্দা সংস্থা অভিযোগ করেছে, ওই মার্কিন সাংবাদিক রাশিয়ার একটি সামরিক ফ্যাক্টরির গোপন তথ্য সংগ্রহ করার চেষ্টা করছিলেন।

গতকাল (মঙ্গলবার) ওই মার্কিন সাংবাদিক তাকে বিচারের শুনানির আগ পর্যন্ত জামিনে মুক্তি দেয়ার আবেদন জানাতে আদালতে হাজির হন। কিন্তু আদালত তার আবেদন নামঞ্জুর করে আগামী ২৯ মে পর্যন্ত তাকে আটক রাখার নির্দেশ দিয়েছেন। কর্তৃপক্ষ চাইলে এই আটকাদেশের মেয়াদ বাড়াতে পারবে।

ওয়াল স্ট্রিট জার্নালের পক্ষ থেকে নিয়োগ করা আইনজীবীরা ৪,৯০,০০০ পাউন্ড জামিনের বিনিময়ে তাকে মুক্তি দেয়া কিংবা তাকে গৃহবন্দি রাখার আবেদন জানিয়েছিলেন। মার্কিন সাংবাদিকের আইনজীবী তাতিয়ানা নোঝকিনা তার মক্কেলকে নির্দোষ দাবি করেছেন।

মার্কিন সরকার এবং ওয়াল স্ট্রিট জার্নাল উভয়ে গের্শকোভিচের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছে। মস্কোর লেফোরতোভো কারাগারে ওই মার্কিন সাংবাদিককে আটক রাখা হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১৫ই অক্টোবর, ২০২৬
  • ৩০শে আশ্বিন, ১৪৩৩
  • ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page