October 29, 2026, 12:49 am
শিরোনামঃ
যশোরের ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধের জেরে যুবক খুন অগ্নিকাণ্ডে নিহতের দীর্ঘ ১১ দিন পর যশোরে পৌঁছেছে চারটি মরদেহ যশোরে যুবলীগ নেতা আলমগীর আটক বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর চালকদের আচরণ ও ফিটনেসের কথা বললেই গাত্রদাহ হয় : সড়কমন্ত্রী শুধু একটি নয় ; ভবিষ্যতের সব নির্বাচনই ভালো করার লক্ষ্য ইসির : সিইসি হবিগঞ্জে আইফোনের লোভে বন্ধুকে গলা কেটে হত্যা ; মরদেহ মিললো ডোবায় চট্টগ্রামে ধানক্ষেত পাহারা দিতে গিয়ে কৃষকের দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার খুব শিগগির ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে উঠবে : ট্রাম্প যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব : ইরানের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

মার্কিন সামরিক বাহিনীর প্রতি আমেরিকার জনগণের আস্থা দুই দশকের মধ্যে সর্বনিম্নে : জনমত জরিপ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন সামরিক বাহিনীর প্রতি আমেরিকার জনগণের আস্থা দুই দশকের মধ্যে বর্তমানে সর্বনিম্নে পৌঁছেছে। গত পাঁচ বছর ধরে এই আস্থা অব্যাহতভাবে কমেছে।

গ্যালুপ পরিচালিত এক সাম্প্রতিক জরিপ থেকে এই তথ্য উঠে এসেছে। জুনের ১ থেকে ২২ তারিখ পর্যন্ত এই জরিপ চালানো হয় এবং গতকাল সোমবার তার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায়, আমেরিকার মাত্র সাত ভাগ মানুষ বর্তমানে সামরিক বাহিনীর প্রতি আস্থা প্রকাশ করেছে। গত ২০ বছরের মধ্যে এই আস্থা প্রকাশের মাত্রা সর্বনিম্নে পৌঁছেছে।

গ্যালুপের রিপোর্টে বলা হয়েছে, মার্কিন সামরিক বাহিনীর প্রতি আমেরিকার জনগণের আস্থা সাধারণত ৭০ ভাগের ওপরে থাকে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকার কথিত সন্ত্রাসী হামলার পর মার্কিন সামরিক বাহিনীর প্রতি আস্থা কমে যাওয়ার ঘটনা শুরু হয়।

গোলযোগপূর্ণ অবস্থার মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করার আগ পর্যন্ত মার্কিন সামরিক বাহিনীর প্রতি আমেরিকার জনগণের আস্থা ছিল শতকরা ৬৯ ভাগ। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পর ২০২২ সালে সেই আস্থা কমে দাঁড়ায় শতকরা ৬৪ ভাগে। ২০২৩ সালে তা আরো কমে শতকরা ৬০ ভাগে গিয়ে ঠেকেছে।

আজকের বাংলা তারিখ

  • ২৯শে অক্টোবর, ২০২৬
  • ১৪ই কার্তিক, ১৪৩৩
  • ১৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page