October 16, 2026, 2:35 pm
শিরোনামঃ
ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
এইমাত্রপাওয়াঃ

মার্কিন হাইমার্স ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে জ্যামিং করছে রাশিয়া : ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন যেসব জিপিএস গাইডেড ক্ষেপণাস্ত্র ও রকেট ব্যবহার করছে তাতে জ্যামিং সৃষ্টি করছে মস্কোর সেনারা।

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী আলেক্সি রজনিকভ এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, যেসব ক্ষেপণাস্ত্র রুশ বাহিনীর জ্যামিংয়ের শিকার হচ্ছে তার মধ্যে আমেরিকার হাইমার্স ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও রয়েছে।

গতকাল (বুধবার) ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী বলেন, যখন আমেরিকা থেকে প্রথম হাইমার্স ক্ষেপণাস্ত্র ইউক্রেনে এসে পৌঁছেছিল তখন এই ক্ষেপণাস্ত্র শত্রু বাহিনীর বিরুদ্ধে অত্যন্ত নিখুঁতভাবে কাজ করত। কিন্তু এখন আর সেই কার্যকরিতা নেই।

তিনি বলেন, রাশিয়ার হাতে রয়েছে শক্তিশালী রেডিও ইলেকট্রনিক সিস্টেম এবং শেষ পর্যন্ত তারা এই ব্যবস্থা ব্যবহার করে জিপিএস গাইডেড গোলা এবং হাইমার্স ক্ষেপণাস্ত্র ব্যবস্থা অকার্যকর করে দেয়ার ব্যবস্থা করেছে রাশিয়া।

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী আরো বলেন, রাশিয়া এবং আমেরিকার এই প্রযুক্তিগত লড়াই প্রতিমুহূর্তে পেন্ডুলামের মতো দুলছে। ইউক্রেন যুদ্ধে প্রকৃতপক্ষে রাশিয়া এবং আমেরিকার প্রযুক্তির লড়াই চলছে।

আলেক্সি রজনিকভ বলেন, “রাশিয়ার এই পাল্টা পদক্ষেপের কথা আমরা আমাদের মিত্রদের জানিয়েছি এবং তারা এখন রাশিয়ার প্রযুক্তির বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়ার চেষ্টা করছে।

আজকের বাংলা তারিখ

  • ১৬ই অক্টোবর, ২০২৬
  • ১লা কার্তিক, ১৪৩৩
  • ৪ঠা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page