March 6, 2026, 8:38 pm
শিরোনামঃ
পাটপণ্যকে বিশ্ববাজারে ছড়িয়ে দিয়ে নতুন সম্ভাবনার সুবর্ণ সুযোগ কাজে লাগান : রাষ্ট্রপতি বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার নির্বাচনে সারা দেশে মিলে এক হাজারের কম ভোট পেয়েছে যে ৫ দল সাফল্যে দেখাচ্ছে ডিজিটাল জামিননামা দাখিল পদ্ধতি কক্সবাজারে নিখোঁজ ১২ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার জামালপুরে আইনজীবীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার পর লাশে আগুন দেওয়ার অভিযোগ নওগাঁয় স্ত্রী ও সন্তানকে জবাই করে হত্যার পর স্বামীর আত্মহত্যা মার্কিন স্থলবাহিনীর জন্য আমরা অপেক্ষা করছি : ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনে ভূমিকা রাখতে চান ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

মার্কিন হামলার বিরুদ্ধে কলম্বিয়ায় ‘ফার্ক’ বিদ্রোহীদের ‘লড়াই’ করার অঙ্গীকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্র কলম্বিয়ায় হামলা চালালে দেশটির ফার্ক বিদ্রোহীরা এই সার্বভৌমত্ব লঙ্ঘনের বিরুদ্ধে লড়াই করবে। শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রকে এ ব্যাপারে তারা সতর্ক করে দিয়েছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাদক পাচারকারীদের লক্ষ্য করে স্থল অভিযান শুরু করার হুমকি দেওয়ার পর, তারা এ সতর্কতা জানায়।

সাংবাদিকদের সঙ্গে শেয়ার করা একটি বার্তায় তথাকথিত সেন্ট্রাল জেনারেল স্টাফ (ইএমসি) বলেছে, আমরা যাকে প্রয়োজন তার সঙ্গেই লড়াই করতে অভ্যস্ত। আমরা সব সময় মার্কিন সাম্রাজ্যের কট্টর বিরোধী। ‘আমরা সামরিক হস্তক্ষেপ ও কলম্বিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করতে দেব না।’

বোগোটা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

বৃহত্তর সামরিক শক্তি বৃদ্ধির পাশাপাশি, মার্কিন যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ান ও পূর্ব প্রশান্ত মহাসাগরে বেশ কয়েকটি নৌযানে বিমান হামলা চালিয়ে কমপক্ষে ৪৩ জনকে হত্যা করেছে, তারা প্রমাণ ছাড়াই দাবি করেছে যে সেগুলো মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল।

কলম্বিয়া বিশ্বের বৃহত্তম কোকেন উৎপাদনকারী দেশ এবং ইএমসি বিদ্রোহীরা ভেনিজুয়েলার সীমান্তবর্তী ক্যাটাটাম্বোসহ বিভিন্ন অঞ্চলে উৎপাদন নিয়ন্ত্রণ করে।

দলটির নেতৃত্বে থাকা ইভান মর্ডিস্কোকে দেশের মোস্ট ওয়ান্টেড অপরাধী হিসেবে বিবেচনা করা হয়।

প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো তাকে কুখ্যাত মাদক সম্রাট পাবলো এসকোবারের সঙ্গে তুলনা করেন।

তিনি এই বামপন্থী নেতাকে কলম্বিয়ার কোকা ক্ষেত্রগুলো বন্ধ করারও আহ্বান জানিয়েছে বলেন, অন্যথায় মার্কিন যুক্তরাষ্ট্র তার জন্য সেগুলো বন্ধ করে দেবে।

পেট্রো বৃহস্পতিবার বলেছেন, যে কোনো স্থল আগ্রাসন হবে ‘আগ্রাসন ও জাতীয় সার্বভৌমত্বের লঙ্ঘন।’

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোও  মার্কিন নিষেধাজ্ঞা ও ট্রাম্পের অনুরূপ হুমকির সম্মুখীন হয়েছেন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page