October 10, 2026, 11:06 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

মার্চ মাসে রপ্তানিতে ১১ দশমিক ৪৪ শতাংশ প্রবৃদ্ধি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্চ মাসে দেশের রপ্তানি আয় ১১ দশমিক ৪৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালের মার্চ মাসে এই আয় ছিল ৩ দশমিক ৮১ বিলিয়ন ডলার। সেই তুলনায় চলতি বছরের মার্চ মাসে এই আয় ৪ দশমিক ২৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) মতে, ২০২৪-২৫ অর্থ-বছরের প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) বাংলাদেশের রপ্তানি খাত প্রশংসনীয় পারফরম্যান্স প্রদর্শন করেছে।

প্রথম ৯ মাসে দেশের রপ্তানি খাত থেকে মোট ৩৭ দশমিক ১৯ বিলিয়ন ডলারের রপ্তানি আয় এসেছে, যা আগের অর্থ-বছরের একই সময়ের ৩৩ দশমিক ৬১ বিলিয়ন ডলারের তুলনায় ১০ দশমিক ৬৩ শতাংশ প্রবৃদ্ধিকে প্রতিফলিত করে।

বাংলাদেশের রপ্তানি খাতের মূল ভিত্তি তৈরি পোশাক (আরএমজি) খাত তার শীর্ষস্থান ধরে রেখেছে।

জুলাই-মার্চ ২০২৪-২৫ অর্থ-বছরে তৈরি পোশাক রপ্তানি ৩০ দশমিক ২৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ৮৪ শতাংশ বৃদ্ধিকে প্রতিফলিত করে।

শুধুমাত্র মার্চ মাসেই তৈরি পোশাক রপ্তানি ১২ দশমিক ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা ৩ দশমিক শূণ্য ৭ বিলিয়ন ডলার থেকে বেড়ে ৩ দশমিক ৪৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page