October 10, 2026, 4:46 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

মালদ্বীপের বিমানবন্দরে বিপুল অর্থসহ প্রবাসী বাংলাদেশি গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মালদ্বীপের ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দর (ভিআইএ) থেকে বিপুল পরিমাণ নগদ অর্থসহ এক প্রবাসী বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার রিসোর্ট স্ট্যান্ডের কাছে অবৈধ বৈদেশিক মুদ্রা বিনিময়ের গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম রফিকুল ইসলাম (৩০)। তার কাছ থেকে ৬৮ হাজার মালদিভিয়ান রুফিয়া, ১ হাজার ৭০০ মার্কিন ডলার এবং বিভিন্ন দেশের মুদ্রা উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে জানা গেছে রফিকুল ইসলাম মালদ্বীপে অবৈধভাবে বসবাস করছিলেন। পরবর্তীতে তাকে আদালতে হাজির করা হলে বিচারক ১৫ দিন হেফাজতে রাখার নির্দেশ দেন।

এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

উল্লেখ্য, মালদ্বীপে বর্তমানে সরকারি ডলার বিনিময় হার ১ মার্কিন ডলার = ১৫.৪২ মালদিভিয়ান রুফিয়া হলেও কালোবাজারে এই হার ২০ রুফিয়ার বেশি।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page