September 25, 2026, 3:31 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু জাফর আটক জাতিসংঘে দূরদর্শী ও দিকনির্দেশনামূলক ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একসঙ্গে নয় : হাইকোর্ট ভারত-বাংলাদেশ যৌথ আয়ুর্বেদ গবেষণাকেন্দ্র গড়ার প্রস্তাব দীনেশ ত্রিবেদীর ময়মনসিংহে প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার মুন্সিগঞ্জে অগ্রণী ব্যাংক থেকে ১.৩৭ কোটি টাকা নিয়ে উধাও কর্মকর্তা ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিতে হবে যুক্তরাষ্ট্রকে : প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সৌদির বন্দর রক্ষায় সেনা-প্রতিরক্ষাব্যবস্থা পাঠাবে ফ্রান্স
এইমাত্রপাওয়াঃ

মালয়েশিয়ায় নারীর অন্তর্বাস চুরির দায়ে বাংলাদেশি যুবককে ৩ মাসের কারাদণ্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় এক বাংলাদেশি যুবককে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। কারাদণ্ডপ্রাপ্ত ওই যুবক এক নারীর অন্তর্বাস চুরি করেছিলেন।

মূলত ভুক্তভোগী নারীর অভিযোগ দায়েরের পর দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মালাক্কা প্রদেশের আয়ার কেরোহ শহরের ম্যাজিস্ট্রেট আদালত অভিযুক্তকে এই সাজা দেন। শুক্রবার (১৬ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মালয়েশীয় সংবাদমাধ্যম নিউ স্ট্রেইট টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশীয় এক নারীর অন্তর্বাস চুরি করার অপরাধে দোষী সাব্যস্ত করার পর এক বাংলাদেশি ব্যক্তিকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আয়ার কেরোহ শহরের ম্যাজিস্ট্রেট আদালত। দুই সপ্তাহ আগে ৫৭ বছর বয়সী ওই নারীর অন্তর্বাস চুরি করেন অভিযুক্ত ব্যক্তিটি।

কারাদণ্ডপ্রাপ্ত ওই বাংলাদেশি যুবকের নাম হোসাইন মোঃ ইকবাল (৩২)। নিউ স্ট্রেইট টাইমস বলছে, অভিযোগের সত্যতা, অভিযুক্তের আপিল ও রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক বিবেচনায় নিয়ে ম্যাজিস্ট্রেট নুরুল আসিকিন রোজলী এই সাজা ঘোষণা করেন।

সংবাদমাধ্যমটি বলছে, অভিযুক্ত হোসাইন মোঃ ইকবাল গত ৭ জুন বিকেল সাড়ে তিনটার দিকে একটি অ্যাপার্টমেন্ট থেকে ৫৭ বছর বয়সী ওই নারীর একটি অন্তর্বাস চুরি করেন। চুরি করা ওই অন্তর্বাসটির মূল্য ৫ রিংগিত।

ভুক্তভোগী নারী জানান, ঘটনাস্থলে ক্লোজ সার্কিট ক্যামেরায় রেকর্ডিং হওয়া ভিডিওতে অভিযুক্ত যুবককে তার অন্তর্বাস চুরি করতে দেখেন এবং এরপরই পুলিশে অভিযোগ দায়ের করেন।

এর আগে ডেপুটি পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ এহসান নাসারউদ্দিন বলেন, অভিযুক্ত যুবককে কারাগারে রাখা উচিত। কারণ সে উপদ্রব সৃষ্টি করতে পারে এবং মুক্ত হলে আবারও একই ধরনের অপরাধের পুনরাবৃত্তি করতে পারে।

এরপর আদালত আসামিকে গ্রেপ্তারের তারিখ ১২ জুন থেকে তিন মাসের কারাদণ্ডের নির্দেশ দেন। অভিযুক্ত ওই বাংলাদেশি যুবক একটি বিনোদন আউটলেটে ওয়েটার হিসাবে কাজ করেন।

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page