September 30, 2026, 2:32 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

মালয়েশিয়ায় শ্রম আইন লঙ্ঘনের দায়ে শাস্তি পেলো ৪০০ কোম্পানি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শ্রম আইন লঙ্ঘনের দায়ে চলতি বছরে এ পর্যন্ত ৪০০ কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে মালয়েশীয় সরকার। দেশটির মানবসম্পদ মন্ত্রী ভি শিবাকুমারে উদ্ধৃতি দিয়ে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামা।

মন্ত্রী বলেছেন, মালয়েশিয়ার শ্রম বিভাগ এ বছর ২৭২ নিয়োগকর্তাকে সর্বমোট ২১ লাখ ৭০ হাজার রিঙ্গিত জরিমানা করেছে। আরও ১২৮ নিয়োগকর্তাকে ২ লাখ ৪২ হাজার রিঙ্গিত জরিমানা করেছে স্থানীয় আদালত।

অভিযুক্ত কোম্পানিগুলোর নাম প্রকাশ করেননি ভি শিবাকুমার। তাদের অপরাধ কী ছিল সেটিও ব্যাখ্যা করেননি তিনি। তবে মন্ত্রী জানিয়েছেন, এদের বিরুদ্ধে অবৈধভাবে মজুরি কমানোর অভিযোগও রয়েছে।

বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার অন্যতম প্রধান কেন্দ্র মালয়েশিয়া। দেশটি পাম তেল থেকে শুরু করে মেডিকেল গ্লাভস, সেমিকন্ডাক্টর চিপসসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পণ্য উৎপাদন করে থাকে।

তবে সাম্প্রতিক বছরগুলোতে অভিবাসী শ্রমিকদের অধিকার লঙ্ঘনের অভিযোগে মার্কিন নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছে মালয়েশিয়ার বেশ কিছু কোম্পানি।

তাদের বিরুদ্ধে ঋণের ফাঁদ, অতিরিক্ত কাজ করানো, পাসপোর্ট আটকে রাখা, অস্বাস্থ্যকর ডরমেটরিতে বসবাস করতে দেওয়াসহ গুরুতর নানা ধরনের অভিযোগ রয়েছে।

২০৩০ সালের মধ্যে এ ধরনের জোরপূর্বক শ্রম প্রথা নির্মূলের লক্ষ্য নির্ধারণ করেছে মালয়েশিয়া সরকার। সূত্র: রয়টার্স

 

 

আজকের বাংলা তারিখ



Our Like Page