March 26, 2026, 5:22 pm
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

মালয়েশিয়ার নাইট ক্লাবে অভিযানে ৫ বাংলাদেশিসহ ৪৫ জন গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মালয়েশিয়ার মেলাকা প্রদেশের একটি নাইট ক্লাবে অভিযান চালিয়ে ৫ বাংলাদেশিসহ ৪৫ অভিবাসীকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। বুধবার রাত সাড়ে ১০টার দিকে প্রদেশটির বন্দর হিলির তামান মেলাকা রায়ার নাইট ক্লাবে অভিযান চালানো হয়।

অভিযানে বেশ কয়েকজনের কাগজপত্র চেক করার পর ২০ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে ১৫ জন থাইল্যান্ডের নাগরিক। সবাই নারী। এই ১৫ নারী ও ৫ বাংলাদেশি ওই নাইট ক্লাবের কর্মচারী। একই সময়ে অন্য প্রদেশের কয়েকটি নাইট ক্লাবে অভিযান চালানো হয়। গ্রেপ্তার করা হয় আরও ২৫ জনকে।

সব মিলিয়ে ৪৫ জনকে গ্রেপ্তার করেছে অভিবাসন বিভাগ। গ্রেপ্তারকৃতদের সবার বয়স ২৫ থেকে ৪০ বছরের মধ্যে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানায়, তাদের কাছে বৈধ কোনো কাগজপত্র নেই।

বৃহস্পতিবার পুলিশের এক বিবৃতিতে বলা হয়, গ্রেপ্তার হওয়া বিদেশি নারীদের নাইট ক্লাবে গ্রাহকদের আকৃষ্ট করার জন্য রাখা হয়েছিল। ক্লাবে তাদের ‘ফুলের নেকলেস’ বলে ডাকা হয়। তারা নাইট ক্লাবে আসা পুরুষদের মনোরঞ্জন করে প্রতি রাতে জনপ্রতি ২০০ থেকে ১ হাজার রিঙ্গিত আদায় করে আসছিলেন।

পুলিশ জানিয়েছে, অনেকেই ওয়ার্ক পারমিট বা পারমিট পাসের শর্ত লঙ্ঘন করে ভিজিট ভিসায় মালয়েশিয়ায় প্রবেশ করেছে। এরপর প্রোস্টিটিউশন ও বডি ম্যাসেজের মতো কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে। সমাজে অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। এ কারণেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page