September 28, 2026, 11:46 pm
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

মালয়েশিয়ার মহাসড়কে বিমান বিধস্ত হয়ে ১০ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের কাছাকাছি একটি মহাসড়কে ছোট আকারের ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিদের মধ্যে আটজন ওই উড়োজাহাজের আরোহী ছিলেন। অন্য দুজন ওই মহাসড়কে প্রাইভেট কার ও মোটরসাইকেলের আরোহী ছিলেন।

উড়োজাহাজটি অবতরণ করতে গিয়ে মহাসড়কে আছড়ে পড়ে। বেচক্র্যাফ্ট মডেল ৩৯০ (প্রিমিয়ার ১) একটি হালকা ব্যক্তিগত চার্টার্ড উড়োজাহাজ। দুর্ঘটনার সময় উড়োজাহাজটিতে ছয়জন আরোহী ও দুজন ক্রু ছিলেন।

দেশটির পুলিশের প্রধান হুসেইন ওমর খান বলেন, অবতরণ করার ঠিক আগে আগে উড়োজাহাজটি এলমিনা টাউনশিপের কাছে মহাসড়কে বিধ্বস্ত হয়। নিয়ন্ত্রণকক্ষ থেকে উড়োজাহাজটিকে অবতরণের সংকেত দেওয়া হয়েছিল। এমন কী সেটি থেকে কোনো ধরনের বিপৎসংকেত পাঠানো হয়েছিল, এমন তথ্য জানা যায়নি।

মালয়েশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সিএএএম জানিয়েছে, উড়োজাহাজটি দেশের উত্তরাঞ্চলীয় দ্বীপ ল্যাংকাউই থেকে কুয়ালালামপুরের কাছে সুলতান আবদুল আজিজ শাহ বিমানবন্দরে যাচ্ছিল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিধ্বস্ত উড়োজাহাজটিতে আগুন জ্বলছে। কালো ধোঁয়ায় ছেয়ে গেছে পুরো এলাকা।

বিধ্বস্ত উড়োজাহাজটির ব্ল্যাকবক্স উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে মালয়েশিয়ার পুলিশ। সূত্র: আল জাজিরা

 

আজকের বাংলা তারিখ



Our Like Page