September 28, 2026, 1:47 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী  মুহিউদ্দিন ইয়াসিনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে। দেশটির সাবেক রাজা সম্পর্কে মন্তব্যের কারণে মঙ্গলবার তার বিরুদ্ধে এমন অভিযোগ আনা হয়। তার আইনজীবী এ কথা জানিয়েছেন।
খবর এএফপি’র।
মালয়েশিয়ার উত্তরাঞ্চলীয় গুয়া মুসাং শহরে আদালতের বাইরে তার আইনজীবী সাংবাদিকদের বলেন, ৭৭ বছর বয়সী এ রাজনীতিবিদ দোষী নন।
এদিকে এএফপি’র এক সাংবাদিক বলেছেন, বিরোধী দলীয় নেতার সমর্থকরা তার আবেদনের কথা শুনে উল্লাস প্রকাশ করেছে।
এ মাসে উপ-নির্বাচনের আগে মুহিউদ্দিন রাষ্ট্রদ্রোহী বক্তব্য দেন বলে অভিযোগ উত্থাপন করা হয়। ওই বক্তব্যে তিনি চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের পর প্রধানমন্ত্রী হিসেবে তার প্রতিদ্বন্দ্বীকে নিয়োগের জন্য রাজার ২০২২ সালের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন।
এমন মন্তব্যকে সুলতান আবদুল্লাহ সুলতান আহমেদ শাহের প্রতি অবমাননা হিসেবে দেখা হয়। তিনি ২০১৯ থেকে এ বছরের জানুয়ারি পর্যন্ত রাজত্ব করেন।
২০২২ সালের নির্বাচনের পর আনোয়ার ইব্রাহিম একটি জোট গঠন করতে সক্ষম হওয়ায় রাজা তাকে প্রধানমন্ত্রী নিযুক্ত করেন।
মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মালয়েশিয়ায় রাজার অবস্থান গভীরভাবে সম্মানিত এবং এটি একটি আলঙ্কারিক পদ। তবে সাম্প্রতিক বছরগুলোতে রাজা রাজনৈতিক স্থিতিশীলতা আনতে ক্রমবর্ধমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
রাজার মর্যাদা ক্ষুন্ন করলে ঔপনিবেশিক যুগের রাষ্ট্রদ্রোহ আইনের অধীনে বিচার করা যেতে পারে। এতে দোষী সাব্যস্ত ব্যক্তির জরিমানা এবং তিন বছর পর্যন্ত কারাদ-ের বিধান রয়েছে।
মহিউদ্দিনের আইনজীবী জানান, গুয়া মুসাং আদালত মুহিউদ্দিনের পরবর্তী শুনানি ৪ নভেম্বর দিন ধার্য করেছেন।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page