September 3, 2026, 5:04 pm
শিরোনামঃ
যশোরে হাসপাতালে তরুণীকে যৌন হয়রানির অভিযোগে যুবক আটক যশোর রিপোর্টার্স ইউনিটির আত্মপ্রকাশ ; সভাপতি রিটন ও সম্পাদক সাগর আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইডিবির ১ বিলিয়ন ডলার ; প্রধানমন্ত্রীর উপস্থিতিতে চুক্তি সই ২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী টিআর ও কাবিখাসহ সব সরকারি বরাদ্দের হিসাব ‘গুনে গুনে’ নেওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর নারায়ণগঞ্জে ২৬ মামলার আসামি ‘কালাই সবুজ’ আটক রাজবাড়ীতে পৃথক ঘটনায় ২ নারীর মরদেহ উদ্ধার ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া : ড্যানিশ গোয়েন্দা সংস্থা হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান
এইমাত্রপাওয়াঃ

মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে আটক ৩৬ জনের তথ্য চাইবে ঢাকা : পররাষ্ট্র উপদেষ্টা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মালয়েশিয়ায় সন্ত্রাসবাদী সন্দেহে আটক ৩৬ বাংলাদেশি সম্পর্কে বিস্তারিত তথ্য দেশটির কাছে আনুষ্ঠানিকভাবে জানতে চাইবে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এখনও পুরো বিষয়টি স্পষ্ট নয়। তবে কিছু ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ মালয়েশিয়ার আদালতে দাখিল করা হতে পারে। বাকিদের তারা বাংলাদেশে ফেরত পাঠানোর চিন্তা করছে।’

পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং আগামী কয়েক দিনের মধ্যে এ বিষয়ে আরও স্পষ্ট তথ্য পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর বরাতে গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, ইসলামিক স্টেট (আইএস) সংশ্লিষ্টতার অভিযোগে ৩৬ বাংলাদেশিকে আটক করেছে দেশটির পুলিশ। খবর বিবিসি বাংলার।

বাংলাদেশে ফেরত পাঠানো হলে তাদের বিষয়ে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তদন্ত করবে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘ফেরত পাঠানো ব্যক্তিদের আমাদেরও পরীক্ষা করে দেখতে হবে—তারা আদৌ কোনো সংগঠনের সঙ্গে যুক্ত কি না, আর তাদের সম্পৃক্ততা কতটুকু।’

এই ঘটনার ফলে ভবিষ্যতে বাংলাদেশিদের মালয়েশিয়া যাত্রার ভিসা প্রক্রিয়া বিঘ্নিত হতে পারে কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যে কোনো নেতিবাচক ঘটনা ভিসা প্রক্রিয়ায় প্রভাব ফেলে। একে একেবারে উড়িয়ে দেয়া যায় না। তবে আমরা যদি যথাযথ পদক্ষেপ নিই, তাহলে এর প্রভাব কমিয়ে আনা সম্ভব হবে।’

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page