September 25, 2026, 10:18 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু জাফর আটক জাতিসংঘে দূরদর্শী ও দিকনির্দেশনামূলক ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একসঙ্গে নয় : হাইকোর্ট ভারত-বাংলাদেশ যৌথ আয়ুর্বেদ গবেষণাকেন্দ্র গড়ার প্রস্তাব দীনেশ ত্রিবেদীর ময়মনসিংহে প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার মুন্সিগঞ্জে অগ্রণী ব্যাংক থেকে ১.৩৭ কোটি টাকা নিয়ে উধাও কর্মকর্তা ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিতে হবে যুক্তরাষ্ট্রকে : প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সৌদির বন্দর রক্ষায় সেনা-প্রতিরক্ষাব্যবস্থা পাঠাবে ফ্রান্স
এইমাত্রপাওয়াঃ

মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে আটক তিন জন দেশে ফিরেছেন : উপদেষ্টা আসিফ নজরুল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মালয়েশিয়ায় আইএস সংশ্লিষ্টতার অভিযোগে আটক ৩৬ জন বাংলাদেশির মধ্যে তিন জন ইতিমধ্যে দেশে ফিরেছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল।

তিনি জানান, দেশে ফেরত আসা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে এবং ভবিষ্যতে যারা ফিরবেন, তাদেরও জিজ্ঞাসাবাদ করা হবে। প্রমাণ মিললে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে শুক্রবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে দেশটির পুলিশপ্রধান খালিদ ইসমাইল জানান, বাংলাদেশি শ্রমিকদের একটি চক্র আইএস মতাদর্শ ছড়ানো ও তহবিল সংগ্রহে জড়িত ছিল। এই চক্রটি সিরিয়া ও বাংলাদেশে আইএসের জন্য অর্থ পাঠাতো।

মালয়েশিয়ার পুলিশপ্রধানের বরাত দিয়ে রয়টার্স জানায়, আটককৃতদের মধ্যে ৫ জনের বিরুদ্ধে সন্ত্রাসী সংগঠনের সদস্য হওয়ার অভিযোগে মামলা হয়েছে। আরও ১৫ জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে এবং বাকি ১৬ জন এখনো পুলিশি হেফাজতে রয়েছেন।

খালিদ ইসমাইল বলেন, “এই চক্রটি ১০০ থেকে ১৫০ জন বাংলাদেশিকে জঙ্গি কর্মকাণ্ডে যুক্ত করেছে বলে আমরা ধারণা করছি। যাঁদের সংশ্লিষ্টতা কম, তাঁদের ফেরত পাঠানো হবে। যাঁরা গভীরভাবে জড়িত, তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘এটা আমাদের জন্য অত্যন্ত বিব্রতকর। আমরা কঠোরভাবে তদন্ত করছি। মালয়েশিয়া আমাদের বন্ধু রাষ্ট্র। তাই দুই দেশ একসঙ্গে কাজ করবে। জঙ্গিবাদে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।’

তিনি আরও বলেন, ‘আমরা ইতোমধ্যে মালয়েশিয়ার উচ্চপর্যায়ের সঙ্গে যোগাযোগ করছি। দেশে ফেরত আসা ব্যক্তিদের তথ্য যাচাই করা হচ্ছে। যদি মালয়েশিয়া থেকে কোনো প্রমাণ পাই কিংবা নিজেরাই যদি কিছু পাই, তাহলে বিচার থেকে কেউ রেহাই পাবে না।’

মালয়েশিয়ায় নির্মাণ, কৃষি ও কারখানা খাতে বিপুলসংখ্যক বাংলাদেশি শ্রমিক কর্মরত আছেন। প্রতিনিয়ত হাজার হাজার শ্রমিক কর্মসংস্থানের জন্য দেশটিতে পাড়ি জমাচ্ছেন। তবে জঙ্গি সংশ্লিষ্টতার মতো ঘটনা বাংলাদেশ ও মালয়েশিয়া—উভয় দেশের জন্যই উদ্বেগজনক বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

উল্লেখ্য, ২০১৬ সালে কুয়ালালামপুরে আইএস সংশ্লিষ্ট একটি হামলার পর দেশটিতে নিরাপত্তা জোরদার করা হয়। সাম্প্রতিক বছরগুলোতে এই ধরনের গ্রেপ্তারের হার কমলেও এবারের ঘটনায় জঙ্গি সংযোগের আশঙ্কা আবার সামনে এসেছে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page