March 26, 2026, 11:43 am
শিরোনামঃ
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন স্বাধীনতার ঘোষণার প্রেক্ষাপট তৈরি হয় : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

মালয়েশিয়ায় বাংলাদেশি সাংবাদিককে অপহরণে জড়িত পুলিশ সদস্য বরখাস্ত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশি এক সাংবাদিকদের অপহরণে জড়িত হিসেবে সন্দেহভাজন তিনি পুলিশ সদস্যের মধ্যে একজনকে বরখাস্ত করা হয়েছে। কুয়ালালামপুরের পুলিশ প্রধান আলাউদিন আবদুল মজিদ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামা এ খবর জানিয়েছে।

আলাউদিন আবদুল মজিদ বলেছেন, তদন্তের পর অপর দুই পুলিশ  সদস্যের বিরুদ্ধেও একই ধরনের পদক্ষেপ নেওয়া হবে। সেলাঙ্গর পুলিশ বিষয়টি তদন্ত করছে। আমরা সেই তদন্তের অগ্রগতির অপেক্ষায় রয়েছি।

তিনি বলেছেন, কুয়ালালামপুর পুলিশের পক্ষ থেকে সংশ্লিষ্ট সদস্যকে আমরা বরখাস্ত করেছি।

এর আগে নাম প্রকাশ না হওয়া এক বাংলাদেশি সাংবাদিক অভিযোগ করেন, মালয়েশিয়ায় প্রবাসী শ্রমিকদের নিয়ে বাংলাদেশিদের একটি সিন্ডিকেটের বিরুদ্ধে অনুসন্ধান করার কারণে তাকে অপহরণ করা হয়েছে। অপহরণের পর তাকে নির্যাতন ও ১.৯ মিলিয়ন রিঙ্গিত মুক্তিপণ চাওয়া হয়।

বাংলাদেশের একটি টিভি চ্যানেলের হয়ে ফ্রিল্যান্স সাংবাদিকতা করা ওই ব্যক্তি অভিযোগ করেছেন, সেলাঙ্গরের ক্লাং এলাকায় একটি বাড়িতে রেখে তিন দিন তাকে নির্যাতন, মারধর, বেত্রাঘাত করা হয়েছে। তাকে অপহরণে মালয়েশীয় পুলিশের কয়েকজন সদস্যকে কাজে লাগায় দুই বাংলাদেশি ব্যক্তি।

বাংলাদেশি সাংবাদিক বলেছেন, পুলিশ তাকে উদ্ধারের কাছাকাছি পৌঁছে যাওয়ার কারণে তিন দিন পর তাকে ছেড়ে দেয় অপহরণকারীরা।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page