March 13, 2026, 11:11 am
শিরোনামঃ
জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন শেখ পরিবার সংশ্লিষ্ট জাতীয় দিবসগুলো উদযাপন করবে না সরকার ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে : পানিসম্পদ মন্ত্রী উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি নোয়াখালীতে পুকুর সেচতে গিয়ে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার পাবনায় আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষে ২ জন গুলিবিদ্ধ নীলফামারীতে অগ্রণী ব্যাকের ভল্ট থেকে গায়েব হলো ৪৩ কোটি টাকা ইরানে ক্ষমতাসীনদের হত্যা করা খুবই সম্মানজনক : ট্রাম্প রুশ তেল ছাড়া বিশ্ব জ্বালানি বাজার স্থিতিশীল রাখা অসম্ভব : রাশিয়া ইরানকে গোপনে সামরিক সহায়তা দিচ্ছে রাশিয়া : ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

মাসিক কিস্তিতে আম কেনার সুযোগ দিচ্ছে ভারতীয় ফল ব্যবসায়ী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কিস্তিতে বাড়ি, গাড়ি, টিভি, মোবাইল ফোন কিংবা ফ্রিজ কেনার কথা কারো অজানা নয়। এবার আম কেনায়ও এই সুযোগ মিলছে।

অনেকের সুস্বাদু আম খাওয়ার ইচ্ছা থাকলেও কিছু ক্ষেত্রে সাধ্যে কুলায় না। যেমন, আলফানসো। আগুন দামের কারণে এই ফলে হাত ছোঁয়াতে পারেন না বহু মানুষ। এবার ভারতের পুনের এক ব্যবসায়ী ক্রেতাদের মাসিক কিস্তিতে (ইএমআই) এই ফল কেনার সুযোগ দিচ্ছেন।

মহারাষ্ট্রের দেবগড় ও রত্নগিরির ‘হাপুস’ বা আলফানসো বাজারে সেরা আম বলে পরিচিত। খুচরা বাজারে এক ডজনের দাম চাওয়া হচ্ছে ৮০০-১৩০০ টাকা। ফল ব্যবসায়ী গৌরব সানাসের দাবি, এখন ইচ্ছেমতো আম কিনে খান ক্রেতা। পরে দাম মেটানোর সুযোগ পাবেন বেশ কয়েক মাস ধরে।

তিনি বলেন, মৌসুমের শুরুতে আমের দাম সব সময়ই অনেক চড়া থাকে। সেটা দেখেই মনে হলো ফ্রিজ-এসি বা অন্যান্য জিনিস যদি কিস্তিতে কেনা যায় তাহলে আম কেন নয়? এ সুবিধা থাকলে সবাই কিনতে পারবেন। এভাবে ইএমআইতে তারাই প্রথম আম বিক্রি করছেন বলেও দাবি তার।

তবে এ সুবিধা নেওয়ার একটি শর্ত আছে। ন্যূনতম ৫০০০ টাকার আম কিনতে হবে ক্রেতাকে। সানাস জানান, কিস্তিতে আম কেনার পদ্ধতি মোবাইল ফোন কেনার মতোই। তাদের দোকান থেকে ক্রেডিট কার্ডে কিনবেন ক্রেতা। মোট ক্রয়মূল্য তিন, ছয় বা ১২ মাসের কিস্তিতে শোধ করা যাবে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page