September 11, 2026, 9:30 am
শিরোনামঃ
ভারতে আটক ও সাজাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন ৪৭ বাংলাদেশি নাগরিক যশোরের আওয়ামী লীগ নেতা মোস্তফা ফরিদের উচ্চ আদালতে জামিন ; শ্যোন অ্যারেস্টের আবেদন ‘মাননীয়’ বাদ দেওয়ার সিদ্ধান্ত নিজ দপ্তর থেকেই কার্যকর করছেন প্রধানমন্ত্রী সরকার সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে চায় : তথ্যমন্ত্রী ন্যায়বিচার ও রোহিঙ্গা প্রত্যাবাসন একসঙ্গে এগিয়ে নিতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিপুল অস্ত্রশস্ত্রসহ সুন্দরবনের ‘নানা ভাই বাহিনীর’ আত্মসমর্পণ ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ আটক মার্কিন ড্রোন ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’ করতে পারে ইরান মক্কা জোট সম্প্রসারণের কোনো পরিকল্পনা নেই : পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

মাহে রমজান উপলক্ষে সাতক্ষীরায় রেডক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের উদ্যোগে জেলার হত দরিদ্র ও দুস্থ ৫০০টি পরিবারের মধ্যে রমজান ফুড প্যাকেজ বিতরণ করা হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের আয়োজনে সোমবার সকাল ১০টায় রেড ক্রিসেন্ট চত্বরে সাতক্ষীরা জেলা প্রশাসকের পক্ষে প্রধান অতিথি হিসেবে উক্ত ফুড প্যাকেজ বিতরণ করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক স্থানীয় জেলা প্রশাসকের  সঙ্গে সমন্বয় করে বিতরণের পূর্বে উপকারভোগীদের তালিকা প্রস্তুতকরণে সাতক্ষীরার রেড ক্রিসেন্ট ইউনিটের যুব সদস্যরা সুবিধাভোগী মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে এ তালিকা প্রস্তুত করে উপকারভোগী কার্ড বিতরণ করেন।

কাতার রেড ক্রিসেন্টের সহযোগিতায় সাতক্ষীরা ফুড প্যাকেজ বিতরণ করা হয়।

ফুড প্যাকেজের মধ্যে রয়েছে ১ কেজি খেজুর, ১ লিটার সোয়াবিন তেল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ, ১ কেজি মুড়ি, ১ কেজি ছোলা, ৫০০ গ্রাম বেশন, প্যাকেট প্রতি ২০০ গ্রামের সেমাই ২ প্যাকেট (৪০০ গ্রাম), সুজি ৫০০ গ্রামের ২ প্যাকেট (১ কেজি)।

রমজান ফুড প্যাকেজ বিতরণকালে সেখানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট লেভেল অফিসার মো. হাসিবুল ইসলাম সোহান, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের প্রকল্প অফিসার সালমান রশিদ, অ্যাকাউন্টস অফিসার প্রকৌশলী রাসেল রানা, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের যুব সদস্য মোহাম্মদ ইলিয়াছ হোসেন ও আসিফ চৌধুরী প্রমুখ। এ সময় সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের কর্মকর্তা, কর্মচারী ও যুব সদস্যরা উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page