March 26, 2026, 6:08 pm
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

মিডিয়া সহযোগিতা জোরদার করতে ইরান-রাশিয়ার চুক্তি স্বাক্ষর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার রাষ্ট্রীয় সম্প্রচার-সংস্থা স্পুটনিকের সঙ্গে ইরানের তাসনিম নিউজ এজেন্সির পারস্পরিক সহযোগিতার একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। দুই দেশের মিডিয়া সেক্টর অর্থাৎ গণমাধ্যমগুলোর একে অপরের কাছাকাছি আসার কথা শনিবার জানা গিয়েছে। নিউজ এজেন্সি তাসনিম এ কথা জানিয়েছে।

তাসনিমকে ইরানের শক্তিশালী ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মুখপত্র হিসেবে ধরা হয়।

দুই সংবাদমাধ্যম কোম্পানির প্রতিনিধিরা একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছেন। রাশিয়ান সংবাদমাধ্যমও এই চুক্তি নিয়ে রিপোর্ট করেছে।

তবে কী জাতীয় সহযোগিতা দুই দেশের সংবাদমাধ্যম পরস্পরের থেকে প্রত্যাশা করছে, তা জানা যায়নি। তাদের লক্ষ্য হলো, ‘‘বিশ্বের মঞ্চে মিডিয়া কার্যক্রমে সহযোগিতা জোরদার করা।”

তাসনিমের নিউজরুমের প্রধান আবদুল্লাহ আবদুল্লাহি এই সহযোগিতাকে স্বাগত জানিয়েছেন। তার কথায়, ‘‘পশ্চিমা আধিপত্যবাদ মোকাবেলায় এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

রাশিয়া ইউক্রেনে হামলার পর ইউরোপীয় ইউনিয়নে স্পুটনিক চ্যানেল নিষিদ্ধ করা হয়।

আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে ইরান ও রাশিয়া অর্থনৈতিক ও সামরিক ক্ষেত্রে তাদের সহযোগিতা সম্প্রসারিত করেছে।

পশ্চিমা গোয়েন্দাদের মতে, ইরান তার কামিকাজে ড্রোন দিয়ে মস্কোকেসমর্থন করছে। তেহরান যদিও ড্রোন দিয়ে রাশিয়াকে সাহায্যের বিষয়টি অস্বীকার করেছে।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page