February 19, 2026, 10:26 am
শিরোনামঃ
ফ্যামিলি কার্ড চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী নারী ও শিশু মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে নব-যোগদানকৃত মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মতবিনিময় একুশে পদক পাচ্ছেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান ওয়ারফেজ ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা ; ডোবায় মিলল মরদেহ ফের ভূমিকম্পে কাঁপল সিলেট অঞ্চল ; রিখটার স্কেলে ৪.১ খুলনায় ২৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করে পুরস্কৃত হলেন ১১ জন পুলিশ সদস্য
এইমাত্রপাওয়াঃ

মিত্রদের সঙ্গে এআইয়ের নিয়মের কাঠামো গড়তে বদ্ধপরিকর ফ্রান্সের প্রেসিডেন্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দ্রুত বিকাশমান কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির নিরাপদ তদারকি নিশ্চিত করতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ।

আজ ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভারতে আয়োজিত এক বৈশ্বিক এআই সম্মেলনে তিনি এ কথা বলেন।

ইউরোপীয় ইউনিয়ন ২০২৪ সালে গৃহীত আর্টিফিসিয়াল বুদ্ধিমত্তা এক্ট-এর মাধ্যমে বৈশ্বিক নিয়ন্ত্রণ কাঠামোয় অগ্রণী ভূমিকা নিয়েছে। আইনটি ধাপে ধাপে কার্যকর হচ্ছে।

মাখোঁ বলেন, ‘ভারতের মতো আমাদের মিত্রদের সঙ্গে আমরা খেলার নিয়ম তৈরি করে যেতে দৃঢ়প্রতিজ্ঞ।’

তিনি বলেন, ‘ইউরোপ অন্ধভাবে কেবল নিয়ন্ত্রণে মনোযোগী নয়। ইউরোপ উদ্ভাবন ও বিনিয়োগের ক্ষেত্র। তবে এটি একটি নিরাপদ ক্ষেত্র।

গত বছর প্যারিসে অনুষ্ঠিত এআই সম্মেলনে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অতিরিক্ত নিয়ন্ত্রণ’-এর বিরুদ্ধে সতর্ক করে বলেন, এতে একটি রূপান্তরমূলক খাত ক্ষতিগ্রস্ত হতে পারে।

ইইউ আইনের অধীনে নিয়ন্ত্রক সংস্থাগুলো এমন এআই ব্যবস্থা নিষিদ্ধ করতে পারে, যা সমাজের জন্য ‘অগ্রহণযোগ্য ঝুঁকি’ তৈরি করে। যেমন, জনসমাগমস্থলে ক্যামেরা ব্যবহার করে তাৎক্ষণিকভাবে ব্যক্তিকে শনাক্ত করার প্রযুক্তি।

নয়াদিল্লির এআই ইমপ্যাক্ট সামিটে বক্তব্যে ম্যাক্রোঁ বলেন, ফ্রান্সে এআই বিজ্ঞানী ও প্রকৌশলী প্রশিক্ষণের সংখ্যা দ্বিগুণ করা হচ্ছে। এ খাতে নতুন স্টার্টআপগুলো ‘১০ হাজারের বেশি’ কর্মসংস্থান সৃষ্টি করছে।

গত মাসে ফ্রান্সের আইনপ্রণেতারা ১৫ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করতে একটি বিল পাস করেন। এটি আইনে পরিণত হতে সিনেটের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। গত ডিসেম্বরে অস্ট্রেলিয়া একই ধরনের নিষেধাজ্ঞা কার্যকর করেছে।

ম্যাখোঁ বলেন, ‘আমাদের জি৭ অগ্রাধিকারগুলোর একটি হবে এআই ও ডিজিটাল অপব্যবহার থেকে শিশুদের সুরক্ষা দেওয়া।’

তিনি বলেন, ‘বাস্তব জগতে যা আইনত নিষিদ্ধ, অনলাইনে আমাদের শিশুদের তা দেখার কোনো কারণ নেই।’

মাখোঁ বলেন, ফ্রান্স এ যাত্রায় কয়েকটি ইউরোপীয় দেশের সঙ্গে অঙ্গীকারবদ্ধ। তিনি আশা প্রকাশ করেন, ভারতও ‘এই ক্লাবে যোগ দেবে।’

তিনি বলেন, ‘শিশুদের সুরক্ষা কেবল নিয়ন্ত্রণ নয়। এটি সভ্যতার প্রশ্ন।’

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page