October 17, 2026, 11:30 pm
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

মিয়ানমারের মডং শহরের দখল নিয়েছে কারেন বিদ্রোহীরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মিয়ানমারের কারেন ন্যাশনাল ইউনিয়ন বিদ্রোহী (কেএনইউ) এবং তাদের মিত্ররা ৩৫ বছর পর মিয়ানমার-থাইল্যান্ড সীমান্তের মডং শহর দখলে নিয়েছে।

সেখানে থাকা সামরিক ও প্রশাসনিক কর্মকর্তারা থাই সীমান্তে পালিয়ে যাওয়ার পর তানিনথারি অঞ্চলে অবস্থিত শহরটি সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেয় কেএনইউ।

শহরটি দখলে নিতে কারেন ন্যাশনাল লিবারেশন আর্মি (কেএনএলএ) ও তাদের মিত্ররা চারদিন আগে শহরটি দখলে অভিযানে নামে। শুক্রবার সকালে জান্তাবাহিনীর শেষ সৈন্যদলকে থাইল্যান্ড পালাতে বাধ্য করে।

বিদ্রোহীরা পুরো শহরের নিয়ন্ত্রণের দাবিও করেছে। অন্তত ৬০ জন জান্তা সেনা এসময় থাইল্যান্ডে পালিয়ে যায়। সংঘর্ষের মধ্যে শহরটির হাজারখানেক বাসিন্দা পালিয়ে কাছাকাছি গ্রামগুলোতে আশ্রয় নিয়েছে।

মডং সীমান্ত দেশটির বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সামরিক কৌশলগত দিক থেকেও এর গুরুত্ব অনেক।

শহরটি পুনর্দখলের ফলে থাইল্যান্ড সীমান্ত থেকে ৫৪ কিলোমিটার রাস্তা পুরোপুরি নিজেদের দখলে নিলো কেএনইউ।

 

 

 

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page