October 6, 2026, 11:29 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় গাছের সাথে পিকআপের ধাক্কায় হেলপার নিহত যশোরের শার্শায় পৃথকভাবে মাদক বিরোধী অভিযানে নেশাজাতীয় সিরাপ ইয়াবা ও গাঁজাসহ ২ যুবক আটক মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক  যশোরে মামলার আসামি রকি ইয়াবাসহ আটক বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার : এলজিআরডি মন্ত্রী কোনো সরকারই বাজারে সিন্ডিকেট চায় না : খাদ্যমন্ত্রী সিইসির কাছে ইজতেমার সময় গাজীপুরের স্থানীয় নির্বাচন না করার আবেদন করলো তাবলীগ জামাত রংপুরে ধানক্ষেত থেকে ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার বরিশালে আদালত ভবন থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা
এইমাত্রপাওয়াঃ

মিয়ানমারের সামরিক বাহিনীর বিমান হামলায় ১০ বেসামরিক নাগরিক নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মিয়ানমারের একটি গ্রামে সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ১০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। উত্তর সাগাইং অঞ্চলের নিয়াং কোন গ্রামে একটি সামরিক জেট থেকে এই হামলা চালানো হয়।

২০২১ সালে একটি অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে। জাতিগত বিদ্রোহীদের সঙ্গে লড়াই করছে জান্তা সরকার। সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে দেশজুড়ে গঠন হয়েছে কয়েক ডজন নতুন বাহিনী।

মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যা, গ্রাম ধ্বংস এবং বিরোধীদের ওপর নির্যাতনের অভিযোগ অনেক আগে থেকেই করে আসছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো।

গ্রামের একজন অভ্যুত্থান বিরোধী যোদ্ধা কো জাও টুনের বলেন, ‘একটি সামরিক জেট নিয়াং কোন গ্রামে তিনটি বোমা ফেলেছে।’

তিনি বলেন, ‘আমাদের এখানে কোনও যুদ্ধ ছিল না। তারপরও তারা গ্রামে বোমা ফেলতে এসেছিল। হামলায় ১০ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন। ধ্বংস হয়ে গেছে ১১টি বাড়ি৷’

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, লোকেরা ধ্বংসাবশেষ থেকে আগুন নিভানোর কাজ করছে। একটি বড় ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

 

 

 



Our Like Page