September 28, 2026, 10:00 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

মিয়ানমারে জরুরি অবস্থার মেয়াদ ছয় মাস বাড়লো

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মিয়ানমারে জরুরি অবস্থার মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে। সোমবার দেশটির ন্যাশনাল ডিফেন্স ও সিকিউরিটি কাউন্সিল (এনডিএসসি ) জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর বিষয়ে সম্মত হয়।
দেশটির সরকারি সংবাদ মাধ্যম এ খবর জানিয়েছে।
এর ফলে জান্তা সরকার আগস্টে নির্বাচন দেয়ার অঙ্গীকার করলেও তাতে বিলম্ব ঘটবে বলেই বিশ্লেষকরা বলছেন।
রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এমআরপিভির খবরে বলা হয়েছে, ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন্ট সুই পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি এ কারন দেখিয়ে জরুরি অবস্থার মেয়াদ আরো ছয়মাস বাড়ানোর ঘোষণা দেন যা ১ আগস্ট ২০২৩ থেকে কার্যকর হবে।
সেনাবাহিনী ২০২১ সালের ফেব্রুয়ারিতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত অং সান সু চির সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলের পর জরুরি অবস্থা জারি করেছিল।
জুলাইয়ে জরুরি অবস্থার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। এ প্রেক্ষিতে ন্যাশনাল ডিফেন্স ও সিকিউরিটি কাউন্সিল (এনডিএসসি) বৈঠকে বসে।
এদিকে এর আগে সামরিক সরকার আগস্টে নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছিল।
দেশটির সংবিধান অনুযায়ী জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর কারনে নির্বাচনের তারিখও পিছিয়ে যাবে।

আজকের বাংলা তারিখ



Our Like Page