February 21, 2026, 3:21 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে জামায়াত নেতার সার-কীটনাশকের দোকানে অগ্নিসংযোগ ; ক্ষতি প্রায় ১২ লাখ টাকা ঝিনাইদহের মহেশপুরে চাঁদা না দেওয়ায় কলেজছাত্রীসহ মা-বাবাকে হাতুড়িপেটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সামনে রেখে ঝিনাইদহের মহেশপুরে ফুল চাষে ব্যস্ত ফুল চাষিরা শেয়ারবাজার ও অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে : অর্থমন্ত্রী রমজানে বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত খাদ্যপণ্য মজুত আছে : বাণিজ্যমন্ত্রী ১৮০ দিনের মধ্যে খাল খনন প্রকল্পের কার্যক্রম শুরু করবে সরকার : পানিসম্পদ মন্ত্রী কেন্দ্রীয় শহীদ মিনারে নিশ্ছিদ্র নিরাপত্তা থাকবে : পুলিশ কমিশনার আন্দোলনের নামে জনদুর্ভোগ বরদাশত করা হবে না : র‍্যাব মহাপরিচালক বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত গৃহবধূর লাশ নিয়ে মহাসড়ক অবরোধ সিরাজগঞ্জে ৪০০ কেজি ঘোড়ার মাংসসহ ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

মিয়ানমারে নির্বাচনকালে জান্তার হামলায় অন্তত ১৭০ বেসামরিক নিহত : জাতিসংঘ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  মিয়ানমারে সামরিক জান্তা সরকারের আয়োজিত নির্বাচন চলাকালেও সহিংসতা থামেনি। জাতিসংঘের তথ্যমতে, নির্বাচনী প্রক্রিয়ার পুরো সময়জুড়ে জান্তা বাহিনীর বিমান হামলায় অন্তত ১৭০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

বিবিসি জানিয়েছে, শুক্রবার (৩০ জানুয়ারি) জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন এই তথ্য নিশ্চিত করেছে।সংস্থাটি জানায়, ২০২৫ সালের ডিসেম্বরে নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকে গত সপ্তাহে শেষ ধাপের ভোটগ্রহণ পর্যন্ত জান্তা বাহিনী দেশজুড়ে অন্তত ৪০৮টি বিমান হামলা চালিয়েছে।

মিয়ানমারে জাতিসংঘ মানবাধিকার কমিশনের দলের প্রধান জেমস রডহেভার জানান, প্রাপ্ত নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে এখন পর্যন্ত কমপক্ষে ১৭০ বেসামরিক মানুষের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা গেছে। তবে যোগাযোগ বিচ্ছিন্নতা, নিরাপত্তাহীনতা ও আতঙ্কের পরিবেশের কারণে প্রকৃত নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

এদিকে মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করেছে, নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে জান্তা-সমর্থিত রাজনৈতিক দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি)। তবে এই নির্বাচনকে আন্তর্জাতিক মহল গ্রহণযোগ্য বলে মানছে না। বিশ্বনেতা ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো নির্বাচনের প্রক্রিয়াকে ‘সাজানো নাটক’ ও ‘প্রহসন’ হিসেবে অভিহিত করেছে।

তাদের মতে, সহিংসতা, ভয়ভীতি ও দমন-পীড়নের মধ্য দিয়ে অনুষ্ঠিত এই নির্বাচন গণতান্ত্রিক মানদণ্ড পূরণ করেনি। জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রধান ভলকার তুর্ক বলেন, মিয়ানমারের জনগণ ভোট দেওয়া কিংবা ভোট বর্জনের সিদ্ধান্ত নিয়েছে চরম আতঙ্কের পরিবেশে। এটি দেশটির নাগরিক ও রাজনৈতিক অধিকারের সরাসরি লঙ্ঘন।

এদিকে জান্তাবিরোধী শক্তির নিয়ন্ত্রণে থাকা বিস্তীর্ণ এলাকায় ভোটগ্রহণই অনুষ্ঠিত হয়নি। এসব অঞ্চলে সামরিক অভিযান, বিমান হামলা ও সশস্ত্র সংঘর্ষ এখনও অব্যাহত রয়েছে, যা দেশটির মানবাধিকার পরিস্থিতিকে আরও সংকটাপন্ন করে তুলেছে।

 

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page