October 15, 2026, 3:20 am
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগ নেতা রউফ আবারো আটক যশোরে গাঁজা ও মোটরসাইকেলসহ যুবক আটক যশোরের শার্শায় ২ আওয়ামী লীগ নেতাকর্মী আটক প্রবাসীদের পাঠানো অর্থে সচল দেশের অর্থনীতি ; তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব অনেক: রাষ্ট্রপতি প্রযুক্তির ভিড়ে নিজেদের সংস্কৃতি ভুলে যাওয়া যাবে না : প্রধানমন্ত্রী গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে সিদ্ধান্ত হয়নি ; আগামী ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা ফ্যামেলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ ; মহানগরী কার্যালয়ে ভাঙচুর বগুড়ায় নিখোঁজের ৪ দিন পর ধানক্ষেতে শিশুর মরদেহ তুরস্কের সমুদ্রতলে মিলল ৪৭০০ বছরের পুরনো জাহাজ
এইমাত্রপাওয়াঃ

মিয়ানমারে ৩ হাজার বন্দিকে মুক্তি দিল জান্তা সরকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বার্মিজ নতুন বছর উপলক্ষে ৩ হাজার ১১৩ জন কারাবন্দিকে মুক্তি দিয়েছে মিয়ানমারে ক্ষমতাসীন জান্তা। মুক্ত এই কয়েদিদের মধ্যে ৯৮ জন বিদেশিও আছেন।

সোমবার এক সরকারি বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। মিয়ানমারের সামরিক সরকারপন্থী বিভিন্ন সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে প্রকাশ করা হয়েছে সেই বিবৃতির অনুলিপি।

সামরিক সরকারের গঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্যতম সদস্য জেনারেল অং লিন ডিউয়ে স্বাক্ষরিত সেই বিবৃতিতে বলা হয়, ‘বার্মিজ নতুন বছরের জনগণের মধ্যে আনন্দ বয়ে আনুক। নতুন বছরের উৎসব ও মানবিক দৃষ্টিকোন থেকে এই কয়েদিদের মুক্তি দেওয়া হলো।’

এ ব্যাপারে বিস্তারিত জানতে জেনারেল অং লিন ডিউয়ের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করেছিল রয়টার্স; কিন্তু তিনি ফোন ধরেননি।

জাতীয় নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ২০২১ সালের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির নেতৃত্বাধীন সরকারকে উচ্ছেদ করে জাতীয় ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। মিয়ানমারের তৎকালীন সেনাপ্রধান মিন অং হ্লেইং সেই অভুত্থানে নেতৃত্ব দেন। বর্তমানে দেশটিতে ক্ষমতাসীন সামরিক সরকারের প্রধানও তিনি।

অভ্যুত্থানের পর বন্দি করা হয় ৭৫ বছর বয়সী অং সান সুচিকে। সেই সঙ্গে কারাগারে পাঠানো হয় সুচির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির হাজার হাজার নেতা-কর্মী-সমর্থককে।

সুচির বিরুদ্ধে দুর্নীতির বেশ কিছু অভিযোগ এনেছে জান্তা। রাজধানী নেইপিদোর একটি সামরিক আদালতে সেসব মামলার বিচার চলছে। কয়েকটি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় ইতোমধ্যে তাকে ৩৩ বছর কারাবাসের সাজা দেওয়া হয়েছে। যদি সবগুলো অভিযোগে তিনি দোষী হিসেবে প্রমাণিত হন, সেক্ষেত্রে তার প্রায় দেড়শ’ বছরের সাজা হবে।

এদিকে, অভ্যুত্থানের পর থেকেই সামরিক সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছে মিয়ানমারে। সেই বিক্ষোভ দমন করতে নির্বিচারে গ্রেপ্তার ও গুলি করছে জান্তা। দেশটির রাজনৈতিক বন্দিদের সহায়াতা প্রদানকারী সংস্থা অ্যাসিসটেন্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্সের তথ্য অনুযায়ী, ২০২১ সালের ফেব্রুয়ারির পর থেকে এ পর্যন্ত নিরাপত্তা বাহিনীর কর্মীদের গুলিতে মিয়ানমারে মৃত্যুবরণ করেছেন অন্তত ৩ হাজার ২৪০ জন এবং এখনও কারাগারে আছেন কমপক্ষে ১৭ হাজার ৬৪০ জন রাজনৈতিক বন্দি।

আজকের বাংলা তারিখ

  • ১৫ই অক্টোবর, ২০২৬
  • ৩০শে আশ্বিন, ১৪৩৩
  • ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page