September 28, 2026, 6:28 pm
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

মিয়ানমার থেকে মালয়েশিয়া যাওয়ার পথে নৌকাডুবিতে ১৭ রোহিঙ্গা নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মালয়েশিয়া যাওয়ার পথে একটি রোহিঙ্গা নৌকা ডুবে যাওয়ার পর উদ্ধারকারী দল মিয়ানমারের উপকূলে অন্তত ১৭টি মৃতদেহ খুঁজে পেয়েছে। রাখাইন রাজ্যের রাজধানী সিত্তওয়ের কাছে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

শ্বে ইয়াং মাত্তা ফাউন্ডেশন রেসকিউ গ্রুপের মুখপাত্র ব্যায়া লাট জানান, মৃতদের মধ্যে ১০ জন মহিলা এবং সাতজন পুরুষ ছিল- যাদের সবাই রোহিঙ্গা মুসলিম। আটজনকে জীবিত পাওয়া গেছে এবং জীবিতদের বর্তমানে একটি স্থানীয় থানায় আটকে রাখা হয়েছে।

সিত্তওয়ের একজন পুলিশ কর্মকর্তা সিএনএনকে বলেছেন, যে নৌকাটি তিনজন বোট চালক সহ ৫৮ জনকে পরিবহন করছিল। পরিচয় প্রকাশ না করার শর্তে এই কর্মকর্তা বলেন, “তারা সাগরে ঝড়ের সম্মুখীন হয় এবং নৌকাটি বিশাল ঢেউয়ের নিচে ডুবে যায়”। স্থানীয় পুলিশ এবং উদ্ধার ফাউন্ডেশনের যৌথ উদ্ধার অভিযান কার্যক্রম চলছে, এখনও ৩৩ জন নিখোঁজ রয়েছে।

নিহতরা রাথেডাং, মংডু এবং বুথিডাং সহ বিভিন্ন শহরের বাসিন্দা বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা। (সূত্রঃ সিএনএন)

আজকের বাংলা তারিখ



Our Like Page