April 12, 2026, 9:51 am
শিরোনামঃ
অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলো মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি বজায় রাখা উচিত : পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালিতে মাইন অপসারণে যুদ্ধজাহাজ মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ঝিনাইদহের মহেশপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ৫ আসামী আটক আগামী ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ
এইমাত্রপাওয়াঃ

মির্জা ফখরুল রাষ্ট্র নিয়েই হতাশ ; রাষ্ট্রপতি তো পরের বিষয় :  তথ্যমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ কাকে রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন দেবে সেটা কি বিএনপি ঠিক করবে? দেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি নিয়ে বিএনপি মহাসচিব হতাশা প্রকাশ করেছেন। তিনি তো রাষ্ট্র নিয়েই হতাশ। সেখানে রাষ্ট্রপতি তো পরের বিষয়।

মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে তৎকালীন পাকিস্তান সরকার প্রণীত ‘শ্বেতপত্র ১৯৭১’ ডিএফপি মুদ্রিত কপির মোড়ক উন্মোচন ও সাংবাদিকদের সঙ্গে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, গতকাল বাংলাদেশের সামগ্রিক অর্জনের ইতিহাসে একটি নতুন পালক যুক্ত হয়েছে। দেশের গণতান্ত্রিক চর্চার ইতিহাসে একজন রাষ্ট্রপতি সফলভাবে বিদায় নেওয়ার ঘটনাই নির্দেশ করে দেশে সঠিক গণতান্ত্রিক চর্চা রয়েছে। দেশের নব-নির্বাচিত রাষ্ট্রপতি একজন বিচক্ষণ মানুষ। অতীতে তিনি বিভিন্ন সংকটে বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। আগামীতেও রাষ্ট্র পরিচালনায় তিনি দায়িত্বশীল ভূমিকা পালন করবেন বলে আমার বিশ্বাস।

হাছান মাহমুদ বলেন, পাকিস্তান সরকার প্রকাশিত এ বইটি একটি গুরুত্বপূর্ণ প্রকাশনা। স্বাধীনতা সংগ্রামের ইতিহাস নিয়ে অনেক বিভ্রান্তি ছড়ানো হয়েছে, এখনো হচ্ছে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ের বিভিন্ন ডকুমেন্ট আমরা কিনে নিচ্ছি। সেগুলো সমন্বয় করা হলে আর ইতিহাস বিকৃতির সুযোগ থাকবে না।

তিনি বলেন, পাকিস্তান সরকার যে শ্বেতপত্র প্রকাশ করেছে সেখানে বঙ্গবন্ধুর নির্দেশেই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পরিচালিত হচ্ছিল সেটা স্পষ্ট হবে। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে বইটি সর্বসাধারণের মধ্যে ছড়িয়ে দিতে হবে।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page