September 21, 2026, 5:56 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা যশোরে ৯৯৭ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ি আটক প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের
এইমাত্রপাওয়াঃ

মিয়ানমারে জাতীয় নির্বাচনে আগাম ভোটগ্রহণ শুরু

ব্যাংককে অবস্থিত দূতাবাসে মিয়ানমারের নাগরিকদের আগাম ভোট প্রদা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মিয়ানমারের বহুল সমালোচিত নির্বাচনে বিদেশে অবস্থানরত নাগরিকদের জন্য ভোট গ্রহণ শুরু হয়েছে। শনিবার (৬ ডিনসেম্বর) ব্যাংককে অবস্থিত দেশটির দূতাবাসে কয়েক ডজন মিয়ানমারের নাগরিক আগাম ভোট প্রদান করেন।

২০২১ সালের অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করা মিয়ানমারের সামরিক জান্তা দেশকে বহু-পাক্ষিক গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছে। এরপরও জান্তা দাবি করছে, এই নির্বাচন দেশকে শান্তি ও গণতন্ত্রের পথে এগিয়ে নেবে।

ধাপে ধাপে ভোট গ্রহণের পরিকল্পনা অনুযায়ী মিয়ানমারের কয়েকটি এলাকায় ডিসেম্বরের শেষ দিকে নির্বাচন শুরু হওয়ার কথা। তবে আগাম ভোট এরই মধ্যে শুরু হয়েছে হংকং, সিঙ্গাপুর, চিয়াং মাই এবং ব্যাংককের মিয়ানমার দূতাবাসে।

শনিবার সকালে ব্যাংকক দূতাবাসে কড়া পুলিশ উপস্থিতি দেখা যায়। ভোট শুরুর প্রথম দুই ঘণ্টায় প্রায় ২৫ জন ভোটার নিবন্ধন করে ভোট দেন। বেশ কয়েকজন ভোটার মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

থাই শ্রম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শুধু ব্যাংককেই প্রায় পাঁচ লাখ নিবন্ধিত মিয়ানমার নাগরিক রয়েছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) বলছে, থাইল্যান্ডে মোট ৪.১ মিলিয়ন মিয়ানমার নাগরিক বসবাস করছেন, যাদের অনেকেই যুদ্ধে দেশ ছেড়ে আসা এবং আননথিভুক্ত অভিবাসী।

দূতাবাস কর্মকর্তারা জানান, কতজন নাগরিক ভোটের জন্য প্রয়োজনীয় নিবন্ধন ফর্ম পূরণ করেছেন—তা তারা এখনও নিশ্চিত নন। এই ফর্ম জমা দেওয়ার শেষ সময় ছিল গত ১৫ অক্টোবর।

অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আইনপ্রণেতারা, মানবাধিকার পর্যবেক্ষক সংস্থাগুলো এবং জান্তা-বিরোধী বিদ্রোহী গোষ্ঠীগুলো নির্বাচনটিকে সামরিক শাসন আড়াল করার প্রহসন হিসেবে বর্ণনা করেছে।

এদিকে সামরিক সরকার নির্বাচনের আগে নতুন কঠোর আইন প্রণয়ন করেছে, যেখানে নির্বাচনকে কেন্দ্র করে প্রতিবাদ বা সমালোচনার জন্য সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page