October 3, 2026, 4:37 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী দ্বিতীয় বিয়ে করতে গেলেই অনলাইনে মিলবে আগের বিয়ের তথ্য : আইনমন্ত্রী দিল্লির ইশারায় যারা কাজ করছে তারা শয়তানের দোসর : ভূমিমন্ত্রী নওগাঁয় ছাগলে করলা গাছ খাওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে একজন নিহত কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক আরও ৩৬৩ ; পাঁচ দফায় মোট ২০৩৫ বিদেশিদের নাগরিকত্ব দেবে আর্জেন্টিনা গাজায় ত্রাণ প্রবেশে বিলম্বে ভয়াবহ পরিণতির আশঙ্কা জানিয়েছে ডব্লিউএইচও মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে ছয়টিরও বেশি দেশের আগ্রহ : পাকিস্তান যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

মুকেশ আম্বানিকে ছাড়িয়ে ভারতের শীর্ষ ধনী গৌতম আদানি

মুকেশ আম্বানির সঙ্গে গৌতম আদানি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মুকেশ আম্বানিকে ছাড়িয়ে ১১.৬ লক্ষ কোটি টাকার সম্পদ নিয়ে ভারতের শীর্ষ ধনীর তালিকায় উঠে এলেন গৌতম আদানি ও তার পরিবার। বৃহস্পতিবার (২৯ আগস্ট) ‘হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৪’ প্রকাশ করা হয়েছে। এতে শীর্ষে উঠে এসেছেন ২০২০ সালে চতুর্থ স্থানে থাকা আদানি।

হুরুন রিচ লিস্টে বলা হয়েছে, হিন্ডেনবার্গের অভিযোগের পরে গৌতম আদানি এবং পরিবার এই বছরের র‍্যাংকিংয়ে শীর্ষস্থান অর্জন করেছে। গত বছরের তুলনায় সম্পদ বৃদ্ধি পেয়েছে ৯৫ শতাংশ। তাদের মোট আয় ১১ দশমিক ৬ লাখ কোটি রুপিতে পৌঁছেছে। ১০.১৪ লক্ষ কোটি টাকার সম্পত্তি নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন আম্বানি।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত এক বছরে আদানি গোষ্ঠীর সব সংস্থায় শেয়ারের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। উদাহরণস্বরূপ, আদানি বন্দরগুলোতে শেয়ারের দাম ৯৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া আদানি এনার্জি, আদানি গ্যাস, আদানি ট্রান্সমিশন এবং আদানি পাওয়ারের শেয়ারের দাম গড়ে ৭৬ শতাংশ বেড়েছে।

হুরুন ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা এবং প্রধান গবেষক আনাস রহমান বলেছেন, ভারত ‘এশিয়ার সম্পদ তৈরির মেশিন হিসেবে আবির্ভূত’ হচ্ছে। ভারতে বিলিয়নিয়ারের সংখ্যা ২৯ শতাংশ বেড়েছে। অপরদিকে চীনে এ সংখ্যা ২৫ শতাংশ কমেছে।

ভারতের শীর্ষ ধনীর তৃতীয় স্থানে রয়েছেন এইচসিএল টেকনোলোজিসের কর্ণধার শিভ নাদার এবং তার পরিবার। তাদের সম্পদের পরিমাণ ৩ দশমিক ১৪ লাখ কোটি রুপি। চতুর্থ স্থানে আছেন সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার সায়রাস এস পুনওয়াল্লা এবং তার পরিবার। তাদের সম্পদের পরিমাণ ২ দশমিক ৮৯ লাখ কোটি রুপি। আর সান ফার্মাসিউটিক্যালসের দিলীপ সাংঘভির আছেন এই তালিকার পঞ্চম স্থানে। তার ও তার পরিবারের সম্পদের পরিমাণ ২ দশমিক ৪৯ লাখ কোটি রুপি।

অপরদিকে, টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে বিলিয়নিয়ারের সংখ্যা অতীতের রেকর্ড ছাড়িয়ে ৩৩৪ জনে দাঁড়িয়েছে।

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page