October 10, 2026, 9:22 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

মুক্তিযুদ্ধ নিয়ে রচিত ইতিহাসের ৯০ শতাংশই কল্পকাহিনী : জামায়াত প্রার্থী আমির হামজা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  মুক্তিযুদ্ধ নিয়ে রচিত ইতিহাসের বড় একটি অংশ কল্পকাহিনী বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আমির হামজা। তিনি বলেন, মুক্তিযুদ্ধ নিয়ে লেখা ইতিহাসের ১০০ ভাগের মধ্যে ৯০ ভাগই মিথ্যা।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত বিজয় র‍্যালি শেষে এসব কথা বলেন তিনি।

আমির হামজা বলেন, ১৯৭১ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরে ভুল ইতিহাস প্রচার করা হয়েছে। জামায়াতে ইসলামী কখনোই যুদ্ধের বিরুদ্ধে ছিল না, তারা ছিল ভারতের আগ্রাসনের বিরুদ্ধে। বদরুদ্দীন উমরের লেখা ইতিহাস পড়লে প্রকৃত সত্য জানা যায়। এতদিন আমাদের এই সত্য জানতে দেওয়া হয়নি বলেন তিনি।

তিনি আরও বলেন, আজকের এই বিজয় র‍্যালির উদ্দেশ্য হলো আমরা যে দেশের স্বাধীনতার পক্ষে, তা স্পষ্ট করা। ভারতের আগ্রাসনের বিরোধিতা করায় আমাদের দীর্ঘদিন ধরে বিরোধী শক্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আমরা আগামীর বাংলাদেশকে ভারতের তাবেদারিত্ব থেকে মুক্ত করে একটি স্বাধীনচেতা রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই। এই দেশে যারা জন্ম নেবে, তারাই সম্মানিত নাগরিক। দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশকে এগিয়ে নেওয়াই আমাদের লক্ষ্য।

এ সময় বিজয় র‍্যালিতে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দীন জোয়ার্দ্দার, সহকারী সেক্রেটারি মাজহারুল হক, শহর জামায়াতের আমির এনামুল হকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page