August 19, 2026, 5:08 pm
শিরোনামঃ
যশোরে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা লোপাটের ঘটনায় চীনা নাগরিকসহ ২ জন আটক যশোরে ১১ বছরের শিশু ধর্ষণের অভিযোগে ১ জন আটক ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির আগষ্ট মাসের মাসিক সভা অনুষ্ঠিত অতীতের যেকোনো সময়ের চেয়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে : তথ্যমন্ত্রী চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই : পরিকল্পনা প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে : সিইসি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত রাজবাড়ীতে মোটর চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা চট্টগ্রামে পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রী নিহত যুক্তরাষ্ট্রের কাছে শুল্ক স্থগিতের অনুরোধ কলম্বিয়ার
এইমাত্রপাওয়াঃ

‘মুজিব কোট তুলে রেখেছি ; আওয়ামী লীগ আসলে আবার যাব ; এবার ধানের শীষে ভোট দেবো’

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ‘আগে আওয়ামী লীগ করতাম। মুজিব কোট ঘরে আছে, আয়রন করে তুলে রেখেছি। কাল যদি আওয়ামী লীগ আসে, তাহলে আবার আওয়ামী লীগে যাব। কিন্তু এখন তো আওয়ামী লীগ নেই। ভোট তো এক জায়গায় দিতে হবে, ঘরে বসে থাকলে চলবে না। তাই এবার ধানের শীষে ভোট দেব’—এভাবেই প্রকাশ্যে নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরে আলোচনায় এসেছেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের কদমী গ্রামের বাসিন্দা আওয়ামী লীগ নেতা কাজী আতিয়ার রহমান রবি।

শুক্রবার (৯ জানুয়ারি) রাতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আতিয়ার রহমান রবি, অনেকেই বলে, আপনি তো আওয়ামী লীগ করতেন। তাহলে এখন বিএনপিতে কেন? উত্তর হচ্ছে, আমি ময়রার মাঠে মুশা মিয়ার হাত ধরে আওয়ামী লীগে যোগ দিয়েছিলাম। এখন তো আওয়ামী লীগের কেউ নাই।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির সহ-কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রহমান বলেন, উন্মুক্ত মঞ্চে এমন কথা বলা তার উচিত হয়নি। তারপরও তিনি কেন এমন বক্তব্য দিয়েছেন, সেটা আমরা বুঝতে পারছি না।

তিনি আরও জানান, কাজী আতিউর রহমান রবি রুপাপাত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনবার চেয়ারম্যান প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছিলেন। তবে অল্প ব্যবধানে পরাজিত হন তিনি। তার এ বক্তব্যে আমরা বিব্রত।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page