September 11, 2026, 6:26 am
শিরোনামঃ
ভারতে আটক ও সাজাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন ৪৭ বাংলাদেশি নাগরিক যশোরের আওয়ামী লীগ নেতা মোস্তফা ফরিদের উচ্চ আদালতে জামিন ; শ্যোন অ্যারেস্টের আবেদন ‘মাননীয়’ বাদ দেওয়ার সিদ্ধান্ত নিজ দপ্তর থেকেই কার্যকর করছেন প্রধানমন্ত্রী সরকার সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে চায় : তথ্যমন্ত্রী ন্যায়বিচার ও রোহিঙ্গা প্রত্যাবাসন একসঙ্গে এগিয়ে নিতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিপুল অস্ত্রশস্ত্রসহ সুন্দরবনের ‘নানা ভাই বাহিনীর’ আত্মসমর্পণ ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ আটক মার্কিন ড্রোন ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’ করতে পারে ইরান মক্কা জোট সম্প্রসারণের কোনো পরিকল্পনা নেই : পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

মুন্সীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়লো ৮০ দোকান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মুন্সীগঞ্জের শ্রীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭০/৮০টি দোকান ভস্মীভূত হয়েছে। ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা প্রায় ৬ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ এনেছে। আগুনের উৎস সম্পর্কে এখনো কিছু জানা যায়নি এবং এতে কয়েক কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে ধারণা করছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (১৫ মে) রাত ২টার দিকে ঐতিহ্যবাহী শ্রীনগর বাজারে এ ঘটনা ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। বিশেষ করে কাপড় পট্টি, বানিয়া পট্টি ও মুরগি পট্টি নামে পরিচিত তিনটি গলির মধ্যে থাকা দোকানের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, সকাল ৮টার দিকে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। অগ্নিকাণ্ডে ওই বাজারের ৭০ হতে ৮০টি দোকান পুড়ে গেছে।

তিনি আরও বলেন, আগুনের উৎস সম্পর্কে এখনো জানা যায়নি। ক্ষয়ক্ষতি নির্ধারণের কার্যক্রম চলছে। তিনি জানান, আগুনের খবর পেয়ে রাত ২টার কিছুটা পরে ঘটনাস্থলে পৌঁছান তারা। পরে মোট ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ করে শ্রীনগর বাজারে আগুন দেখা দেয়। এরপর নিয়ন্ত্রণে কাজ করতে থাকে তারা। একটি গলিতে আগুন নিয়ন্ত্রণে এলে অন্য গলিতে তা আবার নতুন করে ছড়িয়ে পড়ে। ফলে পরিস্থিতি সামাল দিতে ফায়ার সার্ভিসকে হিমশিম খেতে হয়। তবে ফায়ার সার্ভিসের দক্ষতা ও এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আগুন নেভানোর কাজে স্থানীয় পুলিশ ও দোকানদাররাও সহায়তা করেছেন। এই অগ্নিকাণ্ডে শ্রীনগর বাজারের ব্যবসায়ীরা চরম ক্ষতির মুখে পড়েছেন। কান্না, হতাশা ও আতঙ্কে ভারী হয়ে উঠেছে পুরো বাজার এলাকার পরিবেশ।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page