October 13, 2026, 11:38 pm
শিরোনামঃ
যশোরের বেনাপোলে আওয়ামী লীগ নেতা খোকন আটক যশোরের বেনাপোলে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য সরবরাহের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা সনি জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি যশোরের বেনাপোল বন্দরের আধুনিকায়নে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি : রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ করা হবে : আইনমন্ত্রী লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়ন করা হচ্ছে : গণপূর্ত মন্ত্রী প্রধান শিক্ষকের পুনর্বহাল নিয়ে সংঘর্ষে শিক্ষক-শিক্ষার্থীসহ ১৩ জন আহত কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

মুন্সীগঞ্জে যৌথ অভিযানে ১৭ কোটি ৯০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মুন্সীগঞ্জ জেলায় কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ১৭ কোটি ৯০ লাখ  মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

গতকাল শুক্রবার রাত ১১ টা থেকে শনিবার সকাল ৮ টা পর্যন্ত মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর এলাকা থেকে অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা মো. সিয়াম উল হক স্বাক্ষরিত এক সংবাদ বিক্ষপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার রাত ১১ টা থেকে শনিবার সকাল ৮ টা পর্যন্ত কোস্ট গার্ড ষ্টেশন পাগলা ও মুন্সীগঞ্জ মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে উপজেলার মুক্তারপুর এলাকার বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনী  যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। এ সময় ৬ টি গোডাউন এবং ৬ টি অবৈধ জাল তৈরির কারখানা তল্লাশি করে ১৭ কোটি ৯০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত এসব জালের বাজারমূল্য প্রায় ৬ শত ২৬ কোটি ৫৯ লাখ টাকা।

পরে জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান জানান মুক্তারপুরের অবৈধ গোডাউন থেকে বিপুল পরিমান  অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়।

আজকের বাংলা তারিখ

  • ১৪ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page