April 8, 2026, 6:45 am
শিরোনামঃ
খাল খননে যশোরে সফরে প্রধানমন্ত্রী আল্টিমেটাম রাজপথে দেওয়া যায় সংসদে নয় : স্পিকার ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : জ্বালানি মন্ত্রী ভর্তুকি দিয়ে জ্বালানির চাপ সামাল দিতে কাজ করছে সরকার : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ রাজশাহীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার ফেনীতে সরকারি প্রাথমিকে মিডডে মিলে শিক্ষার্থীরা পেল পঁচা বনরুটি চীনে নতুন জ্বালানি ব্যবস্থার কথা ভাবছেন প্রেসিডেন্ট শি জিনপিং যুদ্ধ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

মুন্সীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ৩৭ কোটি টাকার জাল ও ইলিশসহ ১৪ জেলে আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মুন্সীগঞ্জের শ্রীনগরে যৌথ বাহিনীর অভিযানে প্রায় ৩৭ কোটি টাকা মূল্যের অবৈধ জাল ও ৩৩ কেজি ইলিশসহ ১৪ জন জেলেকে আটক করেছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত কোস্ট গার্ড কম্পোজিট স্টেশন পদ্মা, সেনাবাহিনী, মৎস্য অধিদপ্তর, পুলিশ ও আনসারের সমন্বয়ে শ্রীনগর থানার বাঘড়া বাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় ৩৬ কোটি ৭৫ লাখ ৩৩ হাজার টাকা মূল্যের ১ কোটি ৫ লাখ মিটার কারেন্ট জাল এবং ৩৩ কেজি ইলিশ জব্দ করা হয়।

জব্দকৃত জাল জেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয় এবং ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

আটক ১৪ জেলেদের মধ্যে ৩ জনের বয়স ১৮ বছরের কম হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ১১ জনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীনগর থানায় হস্তান্তর করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page