October 14, 2026, 11:21 pm
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগ নেতা রউফ আবারো আটক যশোরে গাঁজা ও মোটরসাইকেলসহ যুবক আটক যশোরের শার্শায় ২ আওয়ামী লীগ নেতাকর্মী আটক প্রবাসীদের পাঠানো অর্থে সচল দেশের অর্থনীতি ; তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব অনেক: রাষ্ট্রপতি প্রযুক্তির ভিড়ে নিজেদের সংস্কৃতি ভুলে যাওয়া যাবে না : প্রধানমন্ত্রী গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে সিদ্ধান্ত হয়নি ; আগামী ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা ফ্যামেলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ ; মহানগরী কার্যালয়ে ভাঙচুর বগুড়ায় নিখোঁজের ৪ দিন পর ধানক্ষেতে শিশুর মরদেহ তুরস্কের সমুদ্রতলে মিলল ৪৭০০ বছরের পুরনো জাহাজ
এইমাত্রপাওয়াঃ

মুসলিম দেশগুলোর মধ্যে বৃহত্তর সহযোগিতার আহ্বান জানাল ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি নির্যাতিত ফিলিস্তিনি জনগণের ওপর ইহুদিবাদী ইসরাইলি আগ্রাসন প্রতিহত করতে মুসলিম দেশগুলোর মধ্যে বৃহত্তর সহযোগিতার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল (বুধবার) ওমানের সুলতান হাইসাম বিন তারিক আলে সাঈদের সঙ্গে টেলিফোনে কথা বলার সময় এ মন্তব্য করেন। প্রেসিডেন্ট রায়িসি নিরস্ত্র রোজা পালনরত ফিলিস্তিনি জনগণের ওপর ইসরাইল সরকারের ‘পাশবিক অপরাধযজ্ঞের’ নিন্দা জানান।

ইরানের প্রেসিডেন্ট এমন সময় এ মন্তব্য করলেন যখন বিগত কয়েক মাসে অধিকৃত ফিলিস্তিনি শহর ও গ্রামগুলোতে দখলদার ইসরাইলি সেনাদের বর্বরোচিত হামলা বেড়ে গেছে। চলতি বছরের বিগত চার মাসেরও কম সময়ের মধ্যে ইসরাইলি হামলায় প্রায় ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

পর্যবেক্ষকদের মতে, মধ্যপ্রাচ্য অঞ্চলে মুসলিম দেশগুলোর মধ্যে সহযোগিতা শক্তিশালী করতে পারলে ইহুদিবাদী ইসরাইলের অবস্থান দুর্বল হয়ে পড়বে।

প্রেসিডেন্ট রায়িসির সঙ্গে বুধবারের টেলিফোনালাপে ওমানের সুলতান ইহুদিবাদীদের হাতে আল-আকসা মসজিদের অবমাননার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, ফিলিস্তিনি জাতির ন্যায়নসঙ্গত অধিকার আদান না হওয়া পর্যন্ত ফিলিস্তিনি জনগণের পাশ থাকবে ওমান।

আজকের বাংলা তারিখ

  • ১৫ই অক্টোবর, ২০২৬
  • ২৯শে আশ্বিন, ১৪৩৩
  • ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page