October 27, 2026, 11:18 pm
শিরোনামঃ
দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স ; আইজিপির বক্তব্য ঠিক হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী তিন বছর পর স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ করবে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী রংপুরে আল্লাহ ও কোরআন নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও পোস্টের অভিযোগে যুবক আটক সুনামগঞ্জে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত অরুণাচলে বিপুল সংখ্যক বাহিনী পাঠাচ্ছে ভারত তেহরানে ইরান-সৌদি-পাকিস্তান-তুরস্কের নিরাপত্তা বৈঠক ইসরায়েলের ভোটে ফিলিস্তিনের ভাগ্য বদলাবে না : অ্যামনেস্টি যশোরের শার্শায় মহাসড়কে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক যশোরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত ; আহত স্বামী
এইমাত্রপাওয়াঃ

মুসলিম নেতাকে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী পদে বসালেন জেলেনস্কি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুদ্ধের মধ্যে প্রতিরক্ষামন্ত্রী পদের মতো গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন এনেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ওলেক্সি রেজনিকোভকে সরিয়ে দিয়ে নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে ক্রিমিয়ান মুসলিম তাতার সম্প্রদায়ের রুস্তেম উমেরভকে নিয়োগ দিয়েছেন তিনি। রেজনিকোভকে বরখাস্ত এবং রুস্তেমকে নতুন প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়ার বিষয়টিতে প্রাথমিক সম্মতি জানিয়েছে দেশটির সংসদও।

গত রোববার (৩ সেপ্টেম্বর) রেজনিকোভকে বরখাস্ত করার ঘোষণা দেন জেলেনস্কি। এর পরের দিন নিজের পদত্যাগপত্র জমা দেন তিনি।

এরপর শুরু হয় নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগের কার্যক্রম। এর অংশ হিসেবে মঙ্গলবার প্রথম ধাপে সংসদ রুস্তেমকে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়ার প্রথম ধাপ সম্পন্ন করে। আজ বুধবার (৬ সেপ্টেম্বর) চূড়ান্তভাবে নিয়োগ পাবেন তিনি।

রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা করে। এরপর দীর্ঘ ১৮ মাস বিদেশিদের কাছ থেকে সামরিক সহায়তা থেকে শুরু করে আর্থিক সহায়তা আদায় করে নিতে বড় ভূমিকা রাখেন রেজনিকোভ। কিন্তু রেজনিকোভের নেতৃত্বাধীন প্রতিরক্ষা মন্ত্রণালয় এ সময়ের মধ্যে বড় ধরনের দুর্নীতিতে জড়িয়ে পড়ে। সৈন্যদের রসদ থেকে শুরু করে ঘুষের বিনিময়ে ‘সামরিক দায়িত্ব’ থেকে সাধারণ মানুষকে অব্যাহতি দেওয়াসহ নানান ক্যালেঙ্কারিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সংশ্লিষ্টতার বিষয়টি সামনে আসে। এরপরই রেজনিকোভকে সরিয়ে দেন জেলেনস্কি।

ক্রিমিয়ার মুসলিম তাতার সম্প্রদায়ের ৪২ বছর বয়সী রুস্তেম ইউক্রেনের সংসদের একজন সাবেক আইনপ্রণেতা ছিলেন। এরপর ২০২০ সালে তাকে রাশিয়ার অধিকৃত ক্রিমিয়াকে পুনর্দখল করতে গঠিত টাস্কফোর্সের সদস্য বানানো হয়। এই ক্রিমিয়া ২০১৪ সালে বিনা রক্তপাতে কয়েকদিনের ব্যবধানে দখল করে নিয়েছিল রাশিয়া। সূত্র: রয়টার্স

আজকের বাংলা তারিখ

  • ২৮শে অক্টোবর, ২০২৬
  • ১২ই কার্তিক, ১৪৩৩
  • ১৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page