March 27, 2026, 5:01 am
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

মুসলিম বিভেদের জন্য ধূর্ত শত্রুদের পাশাপাশি কিছু অজ্ঞ মুসলমানও দায়ী : ইসহাক মাদানি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মুসলিম মাজহাবগুলোর মধ্যে নৈকট্য প্রতিষ্ঠা বিষয়ক বিশ্ব সংস্থার সর্বোচ্চ পরিষদের প্রধান মৌলভী মোহাম্মাদ ইসহাক মাদানি বলেছেন, শত্রুরা মুসলমানদের নিজেদের মধ্যে বিভেদ উসকে দিতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

ইসলামি ঐক্য সপ্তাহ উপলক্ষে আজ তেহরানে জুমার নামাজের খুতবার আগে মুসল্লিদের উদ্দেশে তিনি এ কথা বলেন।
ইসহাক মাদানি আরও বলেন, ইরানে ইসলামি বিপ্লব সফল হওয়ার পর থেকে মুসলমানদের মধ্যে ঐক্যের বিষয়টি অত্যন্ত গুরুত্ব পাচ্ছে।

তিনি বলেন, একদিকে মুসলমানদের মধ্যে থেকেই কিছু অজ্ঞ ব্যক্তি আর অন্যদিকে ধূর্ত শত্রুরা আমাদেরকে অনৈক্য ও বিভেদের বেড়াজালে আটকে রেখেছে। ইসলামের প্রাথমিক যুগে এ ধরণের সমস্যা ছিল না। মহানবী হজরত মুহাম্মাদ (সা.)’র ওফাতের পর বিভেদ দেখা দেয়। এখন যে পরিস্থিতি তা অত্যন্ত দুঃখজনক। কিছু মুসলমান একে অপরকে হত্যা করছে, পরস্পরের সম্পদ লুট করছে এবং পরস্পরকে কাফের বলে ঘোষণা করছে। এটা কেন হচ্ছে? এর কারণ হলো, কিছু অজ্ঞ মুসলমান মূল বিষয় অর্থাৎ মুসলিম বিশ্বের সম্মান ও মর্যাদাকে গুরুত্ব না দিয়ে অগুরুত্বপূর্ণ কিছু ইস্যুকে আঁকড়ে ধরেছে এবং তাদের ধারণা এভাবে তারা তাদের মাজহাবের উপকার করছে। তারা বুঝতেই পারে না ইসলাম ধর্মের মূল ভিত্তি ক্ষতিগ্রস্ত হলে তাদের মাজহাবও বিপদে পড়বে। ইসলাম ধর্ম না থাকলে শিয়া-সুন্নি বলে কিছু থাকে না।

ইরানসহ মুসলিম বিশ্বে বর্তমানে ইসলামি ঐক্য সপ্তাহ উদযাপিত হচ্ছে। ইরানের ইসলামি বিপ্লবের রূপকার ইমাম খোমেনী (রহ.) মহানবী (স.)’র জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিবছর ১২ রবিউল আউয়াল থেকে ১৭ রবিউল আউয়ালকে ইসলামি ঐক্য সপ্তাহ হিসেবে ঘোষণা করেন।

প্রতি বছর ইরানে এ উপলক্ষে ঐক্য সম্মেলনসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page