November 28, 2026, 7:59 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

মূল্যস্ফীতির প্রতিবাদে পাকিস্তান জুড়ে ব্যবসায়ীদের ধর্মঘট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানি ভয়াবহ মূল্যস্ফীতি ও জ্বালানি পণ্যের দাম বেড়ে যাওয়ার প্রতিবাদে হাজার হাজার ব্যবসায়ী দোকানপাট বন্ধ করে ধর্মঘট পালন করেছেন। গতকাল (শনিবার) এই নজিরবিহীন প্রতিবাদ হয়।

ধর্মঘটের কারণে করাচি, লাহোর এবং পেশওয়ারের বেশিরভাগ দোকানপাট ও ব্যবসাকেন্দ্র বন্ধ থাকে এবং ব্যবসায়ীরা নানা ধরনের ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড হাতে নিয়ে মিছিল সমাবেশ করেন। তারা বলেছেন, সরকার অযৌক্তিকভাবে বিদ্যুতের বিল এবং ট্যাক্স বাড়িয়েছে।
দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের কিছুদিন আগে ব্যবসায়িরা এই ধর্মঘট পালন করলেন। এর মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতা থেকে সদ্য বিদায় নেয়া মুসলিম লীগ ও পাকিস্তান   পিপলস পার্টি বা পিপিপির প্রতি তারা অনাস্থা জানিয়েছেন।
বিগত কয়েক দশকের দুর্নীতি, ব্যবস্থাপনা এবং অস্থিরতা পাকিস্তানের অর্থনীতিকে মারাত্মকভাবে দুর্বল করে দিয়েছে। এ অবস্থায় কিছুদিন আগে ইসলামাবাদ সরকার বিপর্যয় এড়াতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ-এর সাথে ঋণ চুক্তি করতে বাধ্য হয়।#

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page