September 29, 2026, 6:16 am
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

মৃত্যু পরোয়ানায় নিজেই সই করেছিলেন প্রিগোজিন : ইউক্রেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার সামরিক বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহের পর প্রিগোজিনের মৃত্যু অবধারিত ছিল বলে মন্তব্য করেছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক বলেছেন, মস্কো থেকে ২০০ কিলোমিটার দূরে থামার মুহুর্তে প্রিগোজিন তার নিজের মৃত্যু পরোয়ানায় সই করেছিলেন।

জার্মানট্যাবলয়েড বিল্ডকে পোডোলিয়াক বলেন, ‘জুনে প্রিগোজিনের বিদ্রোহ এবং তার ভাড়াটে যোদ্ধাদের রুশ ভূখণ্ডে অনুপ্রবেশর ঘটনায় ভ্লাদিমির পুতিন ঘাবড়ে গিয়েছিলেন।’

তিনি বলেন, ‘এই অভ্যুত্থান প্রিগোজিনকে নিশ্চিতভাবেই ওই পরিণতির দিকে নিয়ে গিয়েছিল। কারণ পুতিনকে যে ভয় দেখায় তাকে তিনি ক্ষমা করেন না।’

প্রিগোজিনের ভাগ্য সম্পর্কে রাশিয়ান সরকারি কর্মকর্তাদের কাছ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। তবে রাশিয়ান একটি টিভি স্টেশন দাবি করছে, প্রিগোজিনের মরদেহ প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে।

ক্রেমলিনপন্থি সারগ্রাদ টিভি নিজস্ব সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, মরদেহ প্রাথমিকভাবে শনাক্ত হয়েছে। তবে ডিএনএ পরীক্ষা এখনও হয়নি।

বিমান দুর্ঘটনার কারণ এখনও অস্পষ্ট। শীর্ষ রুশ প্রতিরক্ষা কর্মকর্তাদের ঘোর সমালোচক প্রিগোজিনের মৃত্যু আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হলে, নিশ্চিতভাবেই নানা প্রশ্নের দানা বাঁধবে।

গ্রে জোন নামে একটি ওয়াগনার সংশ্লিষ্ট টেলিগ্রাম চ্যানেলের দাবি, বিমানটিকে গুলি করে নামানো হয়েছে। তবে এ দাবির পক্ষে তারা কোনও প্রমাণ দিতে পারেনি।

ওই বিমানে শীর্ষ ওয়াগনার কমান্ডার দিমিত্রি উটকিনও ছিলেন বলে জানা গেছে।

বিধ্বস্তের কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে রাশিয়ার এভিয়েশন কর্তৃপক্ষ।  সূত্র: আল জাজিরা

 

আজকের বাংলা তারিখ



Our Like Page