October 15, 2026, 3:15 pm
শিরোনামঃ
কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার : পানি সম্পদ প্রতিমন্ত্রী চীনের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যকালে বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট  চট্টগ্রামে প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা খুলনায় পুলিশকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাইয়ের অভিযোগে ২ জন আটক মসজিদে ‘অনৈতিক কাজ’ ; মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ ইরানের ওপর ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে : ইরানের পার্লামেন্ট স্পিকার
এইমাত্রপাওয়াঃ

‘মৃত’ নারী পাচারকারী মজনুকে জীবিত আটক করল যশোরের পিবিআই

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নারী পাচার মামলায় অভিযুক্ত ৪৪ বছর বয়সী মজনু বিশ্বাস, যিনি দীর্ঘদিন মৃত পরিচয়ে আত্মগোপনে ছিলেন। অবশেষে গত রবিবার তাকে জীবিত আটক করল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) যশোরের একটি টিম। আটক করা হয়েছে মজনুর স্ত্রী মাজেদা খাতুনকেও।

যশোরের এক যুবতীকে ভালো বেতনের প্রলোভন দেখিয়ে ভারতে পাচার ও অনৈতিক কাজে বাধ্য করার অভিযোগে ওই দম্পতিকে আটক করে পিবিআই। রবিবার গভীর রাতে ঝিনাইদহ শহরের জোড়াপুকুর পাগলাখানা রোডের একটি বাসা থেকে তাদের আটক করা হয়।

আটক মজনু বিশ্বাস ঝিনাইদহ সদর উপজেলার সুরাট পূর্বপাড়ার মৃত জলিল বিশ্বাসের ছেলে।

পিবিআই যশোরের একজন কর্মকর্তা জানান, মাজেদা খাতুন মজনুর দ্বিতীয় স্ত্রী। তার প্রথম স্ত্রীর নাম জেসমিন খাতুন। নড়াইলের লোহাগড়া উপজেলার কুমড়ি পূর্বপাড়ায় বাবার বাড়িতে থাকেন জেসমিন খাতুন।

অন্যদিকে, মজনু তার দ্বিতীয় স্ত্রী মাজেদা খাতুনকে নিয়ে যশোর শহরতলীর শেখহাটি জামরুলতলার আসাদের বাড়িতে ভাড়া থাকতেন। পাশে একই মালিকের বাড়িতে স্বামীসহ ভাড়া থাকতেন ভুক্তভোগী এক গৃহবধূ।। পাশাপাশি ভাড়া থাকার সুবাদে মাজেদার সঙ্গে ওই যুবতীর সুসম্পর্ক গড়ে ওঠে।

এক পর্যায়ে যুবতীকে ভালো কাজের প্রলোভন দেখিয়ে গত বছরের ১৭ মে তাকে বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতের গুজরাটে নিয়ে যান মজনু ও তার স্ত্রী মাজেদা। তারা ভারতের গুজরাটে নিয়ে সেখানে অবস্থানরত মজনু বিশ্বাসের প্রথম স্ত্রী জেসমিন খাতুনের চাচাতো ভাই সোহাগ সরদারের হাতে তুলে দেন।

এরপর সোহাগ সরদার ও তার স্ত্রী মিম বেগম ওরফে জয়া ওরফে রিয়া ভুক্তভোগী নারীকে জোরপূর্বক অনৈতিক কাজ করতে বাধ্য করেন। এক পর্যায়ে পাচারকারীদের কবল থেকে কৌশলে পালিয়ে গত ২০ ফেব্রুয়ারি দেশে ফিরে আসেন ওই গৃহবধূ।

এ ঘটনায় গত রবিবার বিকালে ভুক্তভোগীর বাবা চারজনকে আসামি করে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে কোতয়ালি থানায় মামলা করেন। আসামিরা হলেন- মজনু বিশ্বাস, তার স্ত্রী মাজেদা খাতুন এবং সোহাগ সরদার ও তার স্ত্রী মিম বেগম ওরফে জয়া ওরফে রিয়া।

পিবিআইয়ের ওই কর্মকর্তা জানান, গোপন সূত্রে খবর পাওয়া যায় যে, আসামি মজনু বিশ্বাস ও তার স্ত্রী মাজেদা খাতুন ভারত থেকে এসে ঝিনাইদহের জোড়াপুকুর পাগলাখানা রোডের একটি বাড়ি ভাড়া নিয়ে সেখানে বসবাস করছেন।

এ খবর পেয়ে রবিবার গভীর রাতে ওই ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে মজনু বিশ্বাস ও মাজেদা খাতুন দম্পতিকে আটক করা হয়। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ওই যুবতীকে ভারতে পাচার এবং ৫০ হাজার টাকায় বিক্রির কথা স্বীকার করেছেন।

মামলা তদন্ত করতে গিয়ে পিবিআই জানতে পারে, প্রথম দিকে জানতে পারে আসামি মজনু মৃত। নড়াইলের স্থানীয় চেয়ারম্যান কর্তৃক একটি মৃত সনদও দেওয়া হয় তার। ওই মৃত সনদ তার স্ত্রীর কাছে আছে। কিন্তু পিবিআইয়ের সন্দেহ হলে তারা গভীর ভাবে বিষয়টি পর্যবেক্ষণ করে।

পরে সোর্স মারফত জানতে পারে মজনু আসলে মৃত নয়। তিনি বেঁচে আছেন এবং ঝিনাইদহ শহরের জোড়াপুকুর পাগলাখানা রোডের একটি বাড়ি ভাড় নিয়ে বসবাস করছেন। পিবিআই সেখানে গিয়ে তাকে জীবিত আটক করে।

আটক দুইজনই এই বিষয়টি যশোরের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছেন পিবিআইয়ের ওই কর্মকর্তা।

আজকের বাংলা তারিখ

  • ১৫ই অক্টোবর, ২০২৬
  • ৩০শে আশ্বিন, ১৪৩৩
  • ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page