August 8, 2026, 1:23 am
শিরোনামঃ
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি : স্থানীয় সরকারমন্ত্রী সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট
এইমাত্রপাওয়াঃ

মেক্সিকোতে অভিবাসী বহনকারি বাস দুর্ঘটনায় ১৮ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলে বৃহস্পতিবার বিদেশি অভিবাসী ও স্থানীয়দের বহনকারি একটি বাস গিরিখাদে পড়ে যাওয়ায় ১৮ জন নিহত ও ২৩ জন আহত হয়েছে। কর্তৃপক্ষ এই কথা জানিয়েছে। খবর এএফপি’র।
নায়ারিত রাজ্যের নাগরিক সুরক্ষা সংস্থা জানায়, নিহতদের মধ্যে তিন শিশু রয়েছে।
খবরে বলা হয়, বাসটি মেক্সিকো সিটি থেকে উত্তর-পশ্চিমাঞ্চলীয় টিজুয়ানায় যাচ্ছিল। টিজুয়ানা হচ্ছে সান দিয়াগোর সীমান্তবর্তী একটি এলাকা। সেখান থেকে অসংখ্য অভিবাসী যুক্তরাষ্ট্রে আশ্রয় নেওয়ার চেষ্টা করে। বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিল।
নাগরিক সুরক্ষা সংস্থা জানায়, ‘বাসটির অধিকাংশ যাত্রী বিদেশি নাগরিক। তারা ভারত, ডোমিনিকান রিপাবলিক এবং আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশ থেকে এসেছে। তাদের মধ্যে কেউ কেউ যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর জন্য টিজুয়ানা যাচ্ছিল।’
সংস্থাটি আরো জানায়, দ্রুত গতিতে গাড়ি চালানোর সন্দেহে চালককে আটক করা হয়েছে। দ্রুত গতির কারণে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং বাসটি রাজ্যের রাজধানী টেপিকের কাছে একটি গিরিখাদে পড়ে গেলে এসব হতাহতের ঘটনা ঘটে।
সাধারনত: দ্রুত গতি, দুর্বল গাড়ি ব্যবস্থাপনা এবং চালকদের ক্লান্তির কারণে মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা একেবারে স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page