March 10, 2026, 7:49 pm
শিরোনামঃ
৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কল্যাণ রাষ্ট্র পরিকল্পনার প্রথম পদক্ষেপ ফ্যামিলি কার্ড : অর্থমন্ত্রী নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ : বাণিজ্যমন্ত্রী নিরাপদ ও সমন্বিত পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার : সড়ক পরিবহন প্রতিমন্ত্রী চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত জামায়াত নেতার মৃত্যু গোপালগঞ্জে মাদকের টাকার জন্য আইফোন ছিনিয়ে বন্ধুকে হত্যা হরমুজ প্রণালি দখলে নেওয়ার চিন্তাভাবনা করছে যুক্তরাষ্ট্র ইসরায়েলে অত্যাধুনিক ক্লাস্টার ওয়ারহেড ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি করেছে ইরান আমার অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবেন না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

মেক্সিকোতে তীব্র তাপপ্রবাহে শতাধিক মানুষের মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  তাপপ্রবাহ কঠিন রূপ ধারণ করেছে উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে। দেশটিতে গত দুই সপ্তাহে তাপপ্রবাহের কারণে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। দেশটির বেশ কিছু এলাকার তাপমাত্রা ছুঁয়েছে ৫০ ডিগ্রি সেলসিয়াস। এ কারণেই জনজীবনের এমন নাজুক অবস্থা হয়েছে বলে দাবি দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের। শুক্রবার (৩০ জুন) এক প্রতিবেদনে রয়টার্স এ খবর জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, এই মৃত্যুর প্রায় দুই-তৃতীয়াংশই হয়েছে ১৮ থেকে ২৪ জুনের মধ্যে। বেশিরভাগ মৃত্যুর কারণ হিটস্ট্রোক, অল্প সংখ্যক লোক মারা গেছেন ডিহাইড্রেশনের কারণে। গতবছরের একই সময়ে তাপজনিত কারণে দেশটিতে মারা যান মাত্র একজন।

মেক্সিকোতে প্রায় ৩ সপ্তাহ ধরে চলছে এমন তাপপ্রবাহ। ফলে বিদ্যুতের চাহিদাও বেড়েছে উল্লেখযোগ্য পরিমাণে, যার যোগান দিতে হিমসিম খাচ্ছে দেশটির জ্বলানি কর্তৃপক্ষ।

বর্ষাকালের বৃষ্টির জন্য কিছুদিন ধরে দেশটির তাপমাত্রা কিছুটা কম থাকলেও উত্তরের কয়েকটি শহরের তাপমাত্রা এখনও কমেনি। সোনোরা রাজ্যের অ্যাকোনচি শহরে বুধবারের (২৮ জুন) তাপমাত্রা ছিল ৪৯ ডিগ্রি সেলসিয়াস বা ১২০ ফারেনহাইট। সূত্র: রয়টার্স

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page