September 27, 2026, 1:53 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

মেক্সিকোতে নারীসহ ৬ জনকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মেক্সিকোতে গুলি করে ছয়জনকে হত্যা করা হয়েছে। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে দুই নারীও আছেন। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় মনটেরি শহরে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। ওই শহরটি মাদকের কেন্দ্রে পরিণত হয়েছে। মাদক চোরাকারবারের সঙ্গে যুক্ত প্রতিদ্বন্দ্বী গ্যাংগুলোর মধ্যে প্রায় এমন হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। খবর এএফপির।

রাজ্যের প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, একটি আবাসিক এলাকা থেকে ওই মরদেহগুলো উদ্ধার করা হয়। এদের মধ্যে বেশিরভাগেরই হাত পেছন দিকে বাধা ছিল।

স্থানীয় বাসিন্দারা মধ্যরাতে গোলাগুলির শব্দ শুনতে পান। সঙ্গে সঙ্গেই তারা পুলিশকে খবর দেয়। যুক্তরাষ্ট্রের সীমান্ত থেকে মাত্র ১৬০ কিলোমিটার (১০০ মাইল) দূরে মনটেরি শহরটি অবস্থিত। এটি একটি বাণিজ্যিক শহর। ওই শহরে বিদেশি বিনোয়েগের সম্ভাবনা অনেক বেড়ে গেছে।

শহরটির বাইরে গাড়ির একটি বড় কারখানা তৈরির পরিকল্পনা করছে বৈদ্যুতিক গাড়ির সবচেয়ে বড় কোম্পানি টেসলা।

২০০৬ সালে মেক্সিকোতে মাদক পাচারের বিরুদ্ধে লড়াইয়ে সামরিক অভিযান শুরুর পর সাড়ে তিন লাখের বেশি খুনের ঘটনা রেকর্ড রয়েছে। এর মধ্যে বেশিরভাগই সংগঠিত অপরাধের কারণে ঘটেছে।

এদিকে গত সোমবার সহিংসতায় বিপর্যস্ত উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য তামাউলিপাসের নিরাপত্তা মন্ত্রী হেক্টর জোয়েল ভিলেগাস বন্দুক হামলা থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। তবে মঙ্গলবার তাকে আগের মতোই দায়িত্ব পালন করতে দেখা গেছে। যদিও এ সময় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page