November 4, 2026, 3:21 am
শিরোনামঃ
যশোরের বাঘারপাড়ায় ৪০ জন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা যশোরের শার্শায় আওয়ামী লীগ সমর্থকসহ ৪ জন আটক যশোরের কেশবপুরে স্বামী-স্ত্রী হত্যার ঘটনায় পরকীয়া প্রেমিক-প্রেমিকা আটক যশোরে আরও এক যুবলীগ কর্মী আটক রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান সফরের অভিজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী আইনের মধ্যে হত্যার অধিকার পুলিশের আছে যদি প্রেক্ষাপট তৈরি হয় : তথ্য উপদেষ্টা কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৮৫ জন আটক নওগাঁয় ক্লিনিকের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার এক দিনেই সম্পদে বড় লাফ ; এশিয়ার শীর্ষ ধনী হলেন আম্বানি
এইমাত্রপাওয়াঃ

মেক্সিকোতে ১৪ পুলিশ কর্মী অপহরণ করেছে অস্ত্রধারী সন্ত্রাসীরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় চিয়াপাস রাজ্যে পুলিশ বাহিনীর ১৪ জন প্রশাসনিক কর্মকর্তাকে মঙ্গলবার অস্ত্রধারী ব্যক্তিরা অপহরণ করেছে।

সেখানের একটি মহাসড়ক দিয়ে যাওয়ার সময় তাদেরকে অপহরণ করা হয়। স্থানীয় কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থার এক বিবৃতিতে বলা হয়, রাজ্য এবং ফেডারেল বাহিনীর সদস্যরা অপহৃত ১৪ পুলিশ কর্মীর সন্ধানে অভিযান শুরু করেছে।

মেক্সিকো সিটির প্রায় ৭শ’ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ওকোজোকোটলা শহর এবং রাজ্যের রাজধানী টাক্সটলা গুটিয়েরেজকে সংযুক্ত করা একটি মহাসড়কে এ অপহরণের ঘটনা ঘটে।
সংবাদপত্র রিফর্মার পরিবেশিত খবরে বলা হয়, সশস্ত্র ব্যক্তিরা পুলিশ বাহিনীর সদস্যদের বহনকারী একটি গাড়ি থামিয়ে তাদের মোবাইল ফোন কেড়ে নেয় এবং মাটিতে শুয়ে থাকার নির্দেশ দেয়।
রিফর্মার প্রতিবেদনে আরো বলা হয়, দুষ্কৃতকারীরা ওই দলে থাকা নারীদের ছেড়ে দিলেও পুরুষদের বন্দি করে।

সাম্প্রতিককালে ওকোজোকোটকলায় অপরাধী চক্র এবং আইনশৃংখা রক্ষা বাহিনীর মধ্যে সংঘর্ষ অনেক বেড়ে যেতে দেখা যাচ্ছে।

এলাকাটি অভিবাসন প্রত্যাশীদের কাছে এবং মাদক পাচারে জন্য একটি জনপ্রিয় ট্রানজিট জোন হিসেবে পরিচিত।

২০০৬ সালের শেষের দিকে মাদক বিরোধী একটি বিতর্কিত সামরিক অভিযান শুরু করার পর থেকে এ পর্যন্ত মেক্সিকোতে সাড়ে তিন লাখেরও বেশি মানুষ নিহত হয়েছে। এদের বেশির বিভিন্ন অপরাধমূলক কর্মকা-ের সাথে জড়িত। সূত্র: বাসস

আজকের বাংলা তারিখ

  • ৪ঠা নভেম্বর, ২০২৬
  • ২০শে কার্তিক, ১৪৩৩
  • ২৩শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page