September 7, 2026, 11:00 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

মেক্সিকো জাদুঘর থেকে ভাঙা হলো যুদ্ধাপরাধী নেতানিয়াহুর মোমের ভাস্কর্য

জাদুঘরের মেঝেতে পড়ে আছে নেতানিয়াহুর ভাস্কর্য

অনলাইন সীমান্তবাণী ডেস্ক মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির জাদুঘরে দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটি মোমের ভাস্কর্য ভেঙে ফেলেছেন ফিলিস্তিনপন্থি এক বিক্ষোভকারী। হাতুড়ি দিয়ে ভাস্কর্যটি ভাঙেন তিনি।

মেক্সিকোর ‘বয়কট, বিনিয়োগ এবং নিষেধাজ্ঞা আন্দোলন’ বা বিডিএস-এর  ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভাস্কর্যটির একটি ছবি শেয়ার করা হয়েছে, যার চারপাশের মেঝেতে রক্তের মতো লাল রঙ ব্যবহার করা হয়েছে। ছবিতে একটি ফিলিস্তিনি পতাকাও দেখা যাচ্ছে।

বিডিএস তাদের পোস্টে বলেছে, ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত জাদুঘরটিতে বিখ্যাত শিল্পী, অভিনেতা, ক্রীড়াবিদ, বিশ্বনেতা এবং পৌরাণিক ব্যক্তিত্বের আদলে তৈরি প্রায় ২৬০টি মোমের ভাস্কর্য রয়েছে। সেখানে একজন ‘গণহত্যা পাগল’ ব্যক্তির ভাস্কর্য কেন রাখা হয়েছে তা নিয়ে প্রশ্ন রয়েছে।

বিডিএস পরে অনলাইনে ঘটনার একটি ভিডিও শেয়ার করে, যেখানে ব্রিটিশ রাজপরিবারের মোমের মূর্তির ছবি দেখানো হয়েছে। ভিডিওতে দেখা যায় হামলাকারী ব্যক্তিকে প্রথমে ভাস্কর্যটিতে লাল রঙ মেখে দেন। তারপর হাতুড়ি দিয়ে পেটাতে থাকেন। সবশেষে ধাক্কা দিয়ে ভাস্কর্যটি ফেলে দেন।  এসময় তাকে “ফিলিস্তিন দীর্ঘজীবী হোক, সুদান দীর্ঘজীবী হোক, ইয়েমেন দীর্ঘজীবী হোক, পুয়ের্তো রিকো দীর্ঘজীবী হোক” বলে শ্লোগান দিতে দেখা যায়।

এদিকে, দখলদার ইসরাইলের মেক্সিকো দূতাবাস এ ঘটনার নিন্দা জানিয়ে বলেছে, এটি একটি ‘ঘৃণ্য কাজ’। মূর্তি ভাঙার বিষয়টি হানাহানি, অসহিষ্ণুতা এবং ঘৃণার বার্তা দিচ্ছে বলেও দাবি করে তারা।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page