September 22, 2026, 2:10 pm
শিরোনামঃ
বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতি ১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল : সড়ক মন্ত্রী হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম ; এখন চাওয়া উচিত হবে না : তথ্য উপদেষ্টা নোয়াখালীতে ধান ক্ষেতের পাশে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার গাজীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৭ কর্মী আটক অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন নীতি ; পেশা ও অবস্থান বিবেচনায় অগ্রাধিকার অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স যুদ্ধের মধ্যেই জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর পৌর প্রশাসক ও ইউএনওর নাম-ছবি ব্যবহার করে অর্থ দাবির অভিযোগ ; সর্বসাধারণকে সতর্কবার্তা মাগুরার শতখালী দারুল উলুম দাখিল মাদরাসার সুপারের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল সার্ভিস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত দীর্ঘ প্রতিক্ষীত মেট্রোরেল সার্ভিসের দ্বিতীয় ধাপের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার দুপুর ২টা ৩৫ মিনিটে আগারগাঁও স্টেশনে উদ্বোধনী অনুষ্টান শেষে মেট্রোরেল নিয়ে মতিঝিলের উদ্দেশে যাত্রা করবেন সরকারপ্রধান।

আগারগাঁও-মতিঝিল মেট্রোরেলের উদ্বোধন ছাড়াও একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এমআরটি লাইন-৫ (উত্তর রুট) নির্মাণ কাজেরও উদ্বোধন করেন।

২০২৮ সালের মধ্যে নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নিয়ে সাভারের হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত ২০ কিলোমিটার দৈর্ঘের এই প্রকল্পটিতে ৪১ হাজার ২৩৯ কোটি টাকা ব্যয় হবে বলে জানিয়েছেন ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক।

উত্তরা-মতিঝিল রুটে রবিবার থেকে প্রতিদিন সকাল সাড়ে ৭টা থেকে সকাল বেলা সাড়ে ১১টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে। আগারগাঁও-মতিঝিল অংশে ফার্মগেট-সচিবালয়-মতিঝিল তিনটি স্টেশনে মেট্রোরেল থামবে। আর উত্তরা থেকে আগারগাঁও অংশে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলবে।

আওয়ামী লীগ ২০০৯ সালে ক্ষমতায় আসার পর রাজধানীর ওপর চাপ কমাতে নানা উদ্যোগ নেয়। যানজট নিরসনে রাজধানীজুড়ে মেট্রোরেল নির্মাণের উদ্যোগ নেয়া হয়। প্রতিটি ট্রেন ২ হাজার ৩০০ যাত্রী নিয়ে ১০০ থেকে ১১০ কিলোমিটার গতিতে চলতে পারবে। তবে বাঁকযুক্ত এলাকায় গতি কমে যাবে। মেট্রোরেল প্রতি ঘন্টায় ৬০ হাজার যাত্রী এবং প্রতিদিন ৫ লাখ যাত্রী বহন করতে পারবে। প্রতি চার মিনিটে প্রতিটি স্টেশনে একটি ট্রেন আসবে।

২০১৬ সালের ২৬ জুন এমআরটি লাইন-৬-এর নির্মাণকাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ২০২২ সালের ২৮ ডিসেম্বর এই লাইনের উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের প্রথম ধাপের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) মেট্রোরেল নির্মাণ করছে। জাইকা প্রকল্পের জন্য সহজ শতে ১৯ হাজার ৫০০ কোটি টাকা ঋণ সহায়তা দিয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page