September 23, 2026, 11:25 am
শিরোনামঃ
গাজায় ভয়াবহ দুর্ভোগে নীরব থাকবে না ব্রিটেন : ব্রিটেনের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইসরায়েলের তৈরি একই প্রতিষ্ঠানের সঙ্গে ড্রোন চুক্তি করলো ভারত-পাকিস্তান গাজা যুদ্ধ নিয়ে জাতিসংঘে তীব্র চাপের মুখে ইসরায়েল ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতি ১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল : সড়ক মন্ত্রী হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম ; এখন চাওয়া উচিত হবে না : তথ্য উপদেষ্টা নোয়াখালীতে ধান ক্ষেতের পাশে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার গাজীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৭ কর্মী আটক অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন নীতি ; পেশা ও অবস্থান বিবেচনায় অগ্রাধিকার
এইমাত্রপাওয়াঃ

মেট্রোরেলে ত্রুটি হলে কারিগরি টিমকে ১৫ মিনিটের মধ্যে পৌঁছাতে হবে : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মেট্রোরেল বন্ধ হলে ত্রুটি সারাতে কারিগরি টিমকে ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে পৌঁছানোর নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

রোববার (২৭ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জ্বালানি উপদেষ্টা বলেন, গত শনিবার মেট্রোরেল পৌনে দুই ঘণ্টা বন্ধ থাকার ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। এখন থেকে মেট্রোরেল বন্ধ হলে ত্রুটি সারাতে ১০-১৫ মিনিটের মধ্যে কারিগরি টিমকে ঘটনাস্থলে পৌঁছাতে হবে।

শনিবার বিকেল ৫টা ১০ মিনিটে বৈদ্যুতিক ত্রুটির কারণে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী। পরে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে মেট্রো চলাচল স্বাভাবিক হয়।

এদিকে, গত শনিবার খুলনা অঞ্চলে পাওয়ার গ্রিড বিপর্যয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় বিদ্যুতের ব্ল্যাক আউট হয়। জেলাগুলোতে প্রায় আড়াই ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।

গ্রিড বিপর্যয়ের বিষয়ে উপদেষ্টা বলেন ফাওজুল, এ বিষয়েও তদন্ত সাপেক্ষে সুপারিশ দেয়ার জন্য ৮ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে কমিটি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page