November 20, 2026, 3:31 am
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে বোমা হামলায় দগ্ধ চালকসহ ২ জন আহত ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা-মসুর-গম বীজ ও সার বিতরণ আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশের কূটনীতিকের বৈঠক জুলাই গণ-অভ্যুত্থানকালের হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে গাজীপুরে পোশাকশ্রমিককে ধর্ষণের অভিযোগে ৩ জন আটক সিরাজগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত গোপালগঞ্জ-১ আসনের এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ রাহুল গান্ধী ভারতের মীরজাফর : বিজেপি
এইমাত্রপাওয়াঃ

মেট্রোরেল চলাচলের সময় বাড়ল আরও ৬ ঘণ্টা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যাত্রীদের সুবিধার্থে মেট্রোরেল চলাচলের সময়সীমা আরও ৬ ঘণ্টা বাড়ানো হয়েছে। ৩১ মে থেকে মেট্টোরেল চলবে সকাল ৮ থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা।

বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনে এতথ্য জানান ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এ এন সিদ্দিক।

তিনি বলেন, ৩১ মে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত নতুন সময়সূচি অনুযায়ী ট্টেন চলবে। পরিবর্তিত সূচি অনুযায়ী সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত ১০ মিনিট পরপর, বেলা ১১টা ১ মিনিট থেকে বিকেল ৩টা পর্যন্ত ১৫ মিনিট পরপর, বিকেল ৩টা ১ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১০ মিনিট পরপর এবং সন্ধ্যা ৬টা ১ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত ১৫ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করবে উভয় দিক থেকে।

বর্তমানে মেট্রোর সাপ্তাহিক ছুটি মঙ্গলবার হলেও নতুন সময়সূচিতে মেট্রোরেল শুক্রবার বন্ধ থাকবে বলে জানান ডিএমটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক।

প্রসঙ্গত, গত বছরের ২৮ ডিসেম্বর যাত্রা শুরু করে মেট্রোরেল। প্রথমাংশে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলছে। আর দ্বিতীয় অংশে আগারগাঁও থেকে মতিঝিল এ বছরের শেষ দিকে চালুর পরিকল্পনা রয়েছে।

 

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page